একসময় ঊর্মিলা মাতণ্ডকর ও রামগোপাল বর্মার প্রেম নিয়ে তুমুল চর্চা চলেছিল।

রামগোপাল বর্মা ও ঊর্মিলা মাতণ্ডকর
শেষ আপডেট: 6 December 2025 11:31
দ্য ও.য়াল ব্যুরো: বলিউড তারকারা তাঁদের ব্যক্তিগত জীবন প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে প্রায়শই আলোচনার কেন্দ্রে থাকেন। একসময় ইন্ডাস্ট্রিতে তুমুল চর্চা হয়েছিল অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর (Urmila Matondkar) এবং পরিচালক রামগোপাল বর্মার (Ram Gopal Varma) প্রেম নিয়ে। বহু বছর পর অবশেষে সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন রামগোপাল।
একটা সময় ছিল যখন রামগোপাল বর্মা এবং 'রঙ্গিলা গার্ল' ঊর্মিলা মাতণ্ডকরের প্রেম ইন্ডাস্ট্রিতে অন্যতম চর্চার বিষয় ছিল। বেশ কিছু রিপোর্টে এমনও দাবি করা হয়েছিল যে রামগোপালের স্ত্রী তাঁদের সম্পর্কের কথা জানতে পেরেছিলেন। যদিও এই বিষয়ে এতদিন রামগোপাল বা ঊর্মিলা কেউ-ই প্রকাশ্যে মুখ খোলেননি।
সম্প্রতি রামগোপাল এই বিষয়ে কথা বলেন, রামগোপাল জানান, ঊর্মিলার 'বহুমুখী প্রতিভার' (Versatile Talent) কারণেই তিনি তাঁর সঙ্গে এতগুলো ছবিতে কাজ করেছিলেন। ঠিক যে কারণে তিনি অমিতাভ বচ্চনের সঙ্গেও অনেক কাজ করেছেন বা করতে চেয়েছেন।
তবে তাঁদের প্রেম নিয়ে যে চর্চা চলেছিল, তার জন্য তিনি সোশ্যাল মিডিয়ার (Social Media) তথাকথিত সিস্টেমকেই দায়ী করেন।
উল্লেখ্য, রামগোপালের সঙ্গে যখন ঊর্মিলার সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে, তখন পরিচালক ছিলেন বিবাহিত। স্বাভাবিকভাবেই এই গুঞ্জন তাঁর সংসার জীবনে প্রভাব ফেলেছিল।
জানা যায়, সবটা জানাজানি হওয়ার পর রামগোপাল এবং তাঁর স্ত্রী আলাদা থাকতে শুরু করেছিলেন।
যদিও রামগোপাল বার বার দাবি করেছেন যে, ঊর্মিলা তাঁদের ডিভোর্সের কারণ নন। রামগোপাল বরাবরই ঊর্মিলার কাজের প্রশংসা করেছেন এবং তাঁকে একজন 'বহুমুখী প্রতিভাবান' অভিনেত্রী হিসেবে অভিহিত করেছেন।