
শেষ আপডেট: 6 May 2023 12:26
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের নায়িকাদের প্রায়ই দেখা যায় বিকিনি অবতারে। সুন্দর ফিগারে সমুদ্র সৈকতে এই বিকিনি ছবি ভাইরাল হতেও বেশি সময় লাগে না। তবে, মাইনাস ১৫ ডিগ্রিতে (swim in ice cold water wearing bikini minus 15 degree temperature) বরফ জলে বিকিনি পরে নামতে প্রয়োজন বিস্তর সাহস আর মনের জোর। আর এই দুটোই যে রয়েছে অভিনেতা রকুলপ্রীতের (Rakul preet singh takes a swim in ice cold water) তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি।
বলিউডে কেরিয়ার গ্রাফ তেমন উঁচু নয় অভিনেত্রী রকুলপ্রীতের। হাতে গোনা ৪-৫টা ছবিতে মুখ দেখিয়েছেন তিনি। তবে বিকিনিতে প্রায়ই দেখা যায় তাঁকে। এবার মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রায় কনকনে ঠান্ডা বরফ জলে নেমে এক বিরল সাহসিকতার পরিচয় দিলেন রকুলপ্রীত।
শনিবার ইনস্টাগ্রামে বরফজলে ডুব দেওয়ার এই ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ভিডিওর ক্যাপশনে মাইনাস ১৫ ডিগ্রি লিখে ইয়ারিয়াঁ অভিনেত্রীর চ্যালেঞ্জ, 'আর কেউ?' আবহাওয়ার সঙ্গে মিলিয়েই যেন হালকা নীল সাদা বিকিনি বেছে নিয়েছেন রকুলপ্রীত।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি কাঠের ঘর থেকে বেরিয়ে আসছেন রকুলপ্রীত। তাঁর চারপাশে অনেকেই শীতের পোশাক পরে থাকলেও রকুলপ্রীতের পরনে শুধুমাত্র নীল সাদা বিকিনি। এরপরই বরফ গলা জলে তৈরি একটি সুইমিং পুলে ডুব দেন অভিনেত্রী।
রকুলপ্রীতের এই ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটিজেনরাও। বিভিন্ন মন্তব্যে ভরে উঠেছে তাঁর পোস্ট। কেউ বলছেন এই ভিডিওই প্রমাণ যে আসলে অত্যন্ত হট অভিনেত্রী। কারও মতে রকুলপ্রীতের চেহারায় বিকিনি অত্যন্ত সুন্দর মানায়। অনেকে আবার মজার ছলে বলেছেন বিকিনি অবতারে বরফজলে নামার পর ওই জলটাই গরম হয়ে গেছে অভিনেত্রীর উষ্ণ আঁচে।
গিটারের সঙ্গে উত্তাল নাচ জুহির, রবিনার পদ্মশ্রী পার্টিতে যেন চাঁদের হাট