Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বছরের শুরুতেই বিয়ের সানাই বাজল বি টাউনে, সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী রকুলপ্রীত!

এই জুটির বিয়ের আসর বিদেশে নয়, দেশেই বসবে বলে খবর। জানা গেছে, নিজের বিয়ের জন্য গোয়াকে বেছে নিয়েছেন অভিনেত্রী।

বছরের শুরুতেই বিয়ের সানাই বাজল বি টাউনে, সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী রকুলপ্রীত!

শেষ আপডেট: 1 January 2024 17:43

দ্য ওয়াল ব্যুরো: ফের বলি পাড়ায় বাজতে চলেছে বিয়ের সানাই। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী রকুলপ্রীত সিং। প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিন ধরেই। এবার জ্যাকির সঙ্গেই বিয়ে করতে চলেছেন রকুলপ্রীত। নতুন বছরের প্রথম দিনেই এই খবরে সরগরম বি টাউন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ২২ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছে রকুলপ্রীত ও জ্যাকি। তবে এই জুটির বিয়ের আসর বিদেশে নয়, দেশেই বসবে বলে খবর। জানা গেছে, নিজের বিয়ের জন্য গোয়াকে বেছে নিয়েছেন অভিনেত্রী। ২০২৩ সালে আথিয়া শেট্টির মতো তারকাদের বিয়ে হয়েছিল। বলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, নতুন বছরে বি টাউনে প্রথম বিয়ে হতে চলেছে রকুলপ্রীতেরই।

রকুল ও জ্যাকি কেউই নিজেদের প্রেম নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলেননি। এমনকী নিজেদের বিয়ে নিয়েও খুব একটা প্রচার চান না তাঁরা। এই তারকা জুটির ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, বিয়েতেও খুব একটা জাঁকজমক চাইছেন না রকুলরা। পরিবার ও হাতেগোনা কয়েকজন বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই চার হাত এক করতে চান তাঁরা।

তবে বিয়ের পর ইন্ড্রাস্ট্রির প্রায় সকলের জন্য গ্র্যান্ড পার্টির আয়োজন করবে রকুল ও জ্যাকি। দিন কয়েক আগেই এই যুগলকে তাইল্যান্ডের বিচে ঘুরতে দেখা গেছে। অনেকেই বলছেন, সেটা নাকি ছিল দু'জনের ব্যাচেলর পার্টি। যদিও এ ব্যাপারে মুখ খোলেননি রকুল ও জ্যাকি কেউই।

রকুল আর জ্যাকির প্রেমের কথা প্রথম প্রকাশ্যে আসে ২০১১ সালের অক্টোবর মাসে। রকুলের জন্মদিনে জ্যাকি সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন। সেখানে দু'জনের কিছু মুহুর্তের ছবি শেয়ার করেছিলেন তিনি। সেই পোস্টে উত্তরে রকুলের থেকে পেয়েছেন ভালবাসাও। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় দু'জন দু'জনের একসঙ্গে তোলা অনেক ছবি পোস্ট করেছেন। তবে পুরো ব্যাপারটাই ছিল ওই সোশ্যাল মিডিয়ার পাতায় সীমাবদ্ধ।


```