Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিমি ছাড়াও ‘রক্তবীজ-২’-এ আরও এক টলি সুন্দরী! কে তিনি? 

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রক্তবীজ’ খাগড়াগড় বিস্ফোরণের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়। জাতীয় স্তরেও প্রশংসিত হয়েছিল এই ছবি।  গত মাসে মুক্তি পেয়েছে ‘রক্তবীজ-২’-এর মোশন পোস্টার।

মিমি ছাড়াও ‘রক্তবীজ-২’-এ আরও এক টলি সুন্দরী! কে তিনি? 

থাকছেন কোন নায়িকা?

শেষ আপডেট: 18 February 2025 22:25

দ্য ওয়াল ব্যুরো: বছর দুয়েক আগে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার ‘রক্তবীজ’ বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই সাফল্যের পর এবার পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নিয়ে আসছেন ‘রক্তবীজ-২’। ছবির প্রধান চরিত্রে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী থাকছেন, তা আগেই জানা গিয়েছিল। তবে এবার টলিপাড়ায় জোর গুঞ্জন, তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন আরও এক জনপ্রিয় নায়িকা— নুসরত জাহান।  

সূত্র জানাচ্ছে, ছবিতে নুসরত রয়েছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। শুধু তাই নয়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং কৌশানিও থাকছেন এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে, বলছে সূত্র। তবে নুসরত ঠিক কী চরিত্রে অভিনয় করবেন, সে বিষয়ে নির্মাতারা মুখ খুলতে নারাজ।  

 সেখানে দেখা গিয়েছে, এক বিন্দু রক্ত মাটিতে ঝরতেই ফুটে উঠছে ‘রক্তবীজ-২’-এর নাম। ভিডিওর ঝলকে আবির ও মিমির উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছিল “রক্তবীজের এক বিন্দু রক্ত মাটিতে পড়লেই, জন্ম নেয় হাজার হাজার রক্তবীজ। এই পুজোয় আবারও আসছে ‘রক্তবীজ-২’।” বলাই বাহুল্য এই সিকুয়ালেও দুইজনেই থাকছেন পুলিশ অফিসারের চরিত্রে। 

২০২৫-এ তিনটি ছবি আনতে চলেছে শিবু-নন্দিতার প্রযোজনা সংস্থা। ছবিগুলি হল,‘আমার বস’, ‘রক্তবীজ-২’, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল। তিনটি ছবিতেই রয়েছে নজরকাড়া কাস্টিং। তবে রক্তবীজ ২ এ নুসরতের চরিত্র নিয়ে রহস্য কীভাবে উন্মোচিত হয়, এখন সেটাই দেখার।


```