
শেষ আপডেট: 30 August 2023 14:26
দ্য ওয়াল ব্যুরো: ভাইবোনের সম্পর্ককে উদযাপন করার জন্য সকলেরই প্রিয় উৎসব রাখিবন্ধন (rakshabandhan)। বাঙালি, অবাঙালি নির্বিশেষে সকলেই রাখির দিনটিতে ভাইয়ের হাতে রাখি বেঁধে মঙ্গল কামনা করেন। যে ভাইয়ের সঙ্গে সারা বছর চলতে থাকে খুনসুটি অথবা যে দিদি বকুনির হাত থেকে বাঁচায় ভাইকে, তাঁদের সকলের বন্ধন আরও একটু দৃঢ় হয়ে ওঠে রাখির সুতো হাতে বাঁধার সঙ্গে সঙ্গে। শুধু সাধারণ মানুষই নন পাশাপাশি বলিউড তারকারাও (bollywood celebration) রাখির দিনে মেতে ওঠেন নিজের ভাই বা বোনের হাতে রাখি পরানোর আনন্দে।
সম্প্রতি রাঘব চাড্ডার সঙ্গে আশীর্বাদ পর্ব সেরেছেন পরিণীতি। সেই উৎসবের রেশ এখনও কাটেনি। প্রায়ই সেই জমকালো আশীর্বাদ পর্বের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাঘব অথবা পরিণীতি। রাখির দিনেও তাঁর ব্যতিক্রম হল না। আশীর্বাদ পর্বের দু'টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মজাদার ক্যাপশন দিয়ে রাখির শুভেচ্ছা জানালেন পরিণীতি।
দুই ভাই সহজ চোপড়া এবং শিভাং চোপড়ার সঙ্গে নিজের ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে কৌতুকের ছলে তিনি লেখেন 'আমার জীবনে বন্ধুদের বা প্রেমিকদের স্থান আগে, ভাইদের স্থান তারপরে।' এরপরই তিনি লেখেন 'জ্বালাতন করা ভাইদের জানাই রাখির শুভেচ্ছা।' এই পোস্টের উত্তরে ভাইরাও মজার ছলেই উত্তর দেন তাঁদের দিদিকে। শিভাং লেখেন, 'কে ভেবেছিল আমরা এই অনুষ্ঠানে থাকব? আমি তো কখনওই ভাবিনি।' অর্থাৎ ভাইদের সঙ্গে পরিণীতির সম্পর্কটা যে বেশ মজাদার এবং খুনসুটির তা স্পষ্ট এই পোস্ট থেকে।
অন্যদিকে সারা আলি খানও জমিয়ে রাখি পালন করেন তাঁর ভাইদের সঙ্গে। সইফ-করিনার সঙ্গে সারা এবং ইব্রাহিমের সম্পর্ক যে বেশ ভাল তা আগেও অনেকবার দেখা গেছে। এদিন ইনস্টাগ্রামে তৈমুর এবং জাহাঙ্গিরকে হাতে রাখি বাঁধার ছবি পোস্ট করেন সারা। পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহা আলি খান এবং তাঁর ছোট্ট মেয়ে ইনায়াও। ছোট্ট ইনায়া রাখি পরিয়ে দিচ্ছে তাঁর দুই ভাই তৈমুর ও জাহাঙ্গিরের হাতে এই দৃশ্যও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সারা। সব মিলিয়ে নবাব পরিবারের রাখির এই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আমি ক্ষণজন্মা! বহু মেয়ে আমায় বিয়ে করার জন্য পাগল ছিল, আমার ছবি নিয়ে ঘুমোতেও যেত: জয় ব্যানার্জী