Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাখির দশ মাথা, উরফির সানগ্লাস, দশেরাতেও আজব ফ্যাশনের প্রতিযোগিতা চলছে

রাখি এবং উরফি দু'জনকে নিয়েই রোজ চর্চা চলে সব মহলে।

রাখির দশ মাথা, উরফির সানগ্লাস, দশেরাতেও আজব ফ্যাশনের প্রতিযোগিতা চলছে

শেষ আপডেট: 25 October 2023 17:14

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা দু'জন শেষ কবে পর্দায় এসেছিলেন তা হয়তো মনে করতে পারবেন না তাঁরা নিজেরাও। অথচ প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকেন বি টাউনের দুই ফ্যাশনিস্তা রাখি এবং উরফি। অদ্ভুত ফ্যাশন হোক বা ব্যক্তিগত জীবনের টানাপোড়ন, রাখি এবং উরফি দু'জনকে নিয়েই রোজ চর্চা চলে সব মহলে। দশেরাতেও সেই নিয়মের ব্যতিক্রম হল না। 

রাবনের দশ মাথাকেই এবার ফ্যাশনের জন্য বেছে নিলেন দুই তারকা। গতকাল সারা দেশে পালিত হয়েছে দশেরা। দশেরা মানেই দশাননের কাঠামোয় আগুন জ্বালানোর পালা। তবে রাবণ দহনের বদলে দশেরায় নিজেই রাবণ সেজে বসলেন রাখি। ১০টা মাথা লাগিয়ে, গোঁফ এঁকে, দুই বেণী ঝুলিয়ে রাবণ সাজে দেখা গেল 'ড্রামা কুইন'কে।  অদ্ভুত মেকআপে রাখিকে চেনাই দায়।

পিছিয়ে নেই উরফিও। উরফির সাজগোজে বরাবরই পোশাকের উপাদানের অভিনবত্ব চোখে পড়ে। দশেরার লুকে অবশ্য পোশাকের উপাদানে বেশি পরীক্ষানিরীক্ষার পথে হাঁটেননি এই ফ্যাশনিস্তা। তবে উরফির চোখে দেখা গেল ১০টি সানগ্লাস। ১০টি মাথা না থাকলেও ১০টি সানগ্লাস দিয়েই চেনা ফর্মুলায় সকলের মনোযোগ আকর্ষণ করেছেন উরফি। 

প্রসঙ্গত, এমন অদ্ভুত কাণ্ডকারখানা এবং পোশাকের কারণে প্রায় প্রতিদিনই সমালোচনার মুখে পড়তে হয় রাখি এবং উরফিকে। তবে সেসবে থোড়াই কেয়ার করেন দু'জনেই। কে কীভাবে আলোচনায় থাকবেন সে নিয়ে একরকম নীরব প্রতিযোগিতা চলে দু'জনের মধ্যে। সেই কারণেই কী দু'জনের ভাবনার এমন অদ্ভুত মিল? নেটিজেনরা অবশ্য বলছেন তাঁরা দু'জন আসলে একই কয়েনের এপিঠ ওপিঠ। 


```