Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'শুধু চুমু নয়, ভাল চরিত্রেও অভিনয় করতে পারি', বলিউডে কাজ নিয়ে অকপট রাখি

দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নেটিজেনদের কাছে ট্রোলড হন বলিউড অভিনেতা রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। তবে এসব নিয়ে বিন্দুমাত্র ভাবেন না তিনি। তাঁর কথায়, 'আমার কাজই আমার পরিচয়।' কিন্তু ইন্ডাস্ট্রিতে তাঁর যোগ্যতার

'শুধু চুমু নয়, ভাল চরিত্রেও অভিনয় করতে পারি', বলিউডে কাজ নিয়ে অকপট রাখি

শেষ আপডেট: 22 July 2022 09:05

দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নেটিজেনদের কাছে ট্রোলড হন বলিউড অভিনেতা রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। তবে এসব নিয়ে বিন্দুমাত্র ভাবেন না তিনি। তাঁর কথায়, 'আমার কাজই আমার পরিচয়।' কিন্তু ইন্ডাস্ট্রিতে তাঁর যোগ্যতার দাম কি আদৌ পেয়েছেন? প্রশ্নের জবাবে রাখি সম্প্রতি যা বলেছেন, তা শুনলে বলিউড ইন্ডাস্ট্রির অন্ধকার দিকই চোখে ভাসতে পারে।

সবসময়ই খবরের শিরোনামে থাকলেও সেভাবে বলিউড থেকে ভাল সিনেমায় ডাক পাননি তিনি, কেন? প্রশ্নের উত্তরে রাখি (Rakhi Sawant) জানান, 'ভাল চরিত্র নিয়ে কেউ কখনও আমার কাছে আসেননি। বোল্ড দৃশ্য, চুমুর দৃশ্য, ধর্ষণের দৃশ্য-এর জন্যই পরিচালকদের থেকে ডাক পেয়েছি একাধিকবার। আমি যে অন্য চরিত্রেও ভাল অভিনয় করতে পারি, সেটা হয়ত কেউই বিশ্বাস করতে পারেননা।

নগ্ন ফোটোশ্যুট করে বিতর্কে রণবীর! এই প্রথম নয়, সাহসের সীমা বারবারই পেরিয়েছেন নায়ক

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি (Rakhi Sawant) এই বিষয়ে খোলামেলা আলোচনা করেন। একইসঙ্গে তিনি যে সোশ্যাল মিডিয়ায় ট্রোল নিয়ে মাথা ঘামাননা, তাও বলেছেন। রাখি উল্লেখ করেছেন যে ট্রলগুলি কেবল তাঁর ছবি বা কাজ নিয়ে অপব্যবহার করতে পারে। কিন্তু তাঁর ক্ষতি কোনওভাবেই করতে পারে না। সোশ্যাল মিডিয়া ট্রোলিং যে কাজের উন্নতি করে, সেকথাও জানান রাখি।

বলেন, 'আমাদের যদি ট্রোল না করা হয়, তাহলে আমরা তারকা হব কীভাবে? খুব বেশি হলে আমাদের গালাগাল করা হবে, নোংরা কথা বলা হবে। মেরে ফেলতে তো পারবে না কেউ। সবাই যদি আমাদের নিয়ে ভাল ভাল কথা বলে, তাহলে তো সুগার হয়ে যাবে

বলিউডে কেবল রাখি সাওয়ান্তই নন। এমন বহু অভিনেতাই রয়েছেন, যাঁদের ভাল চরিত্রে অভিনয় করতে কখনওই দেখা যায় না। তবে বোল্ড দৃশ্যের জন্য তাঁরাই সবার আগে ডাক পান সিনেমা নির্মাতাদের থেকে। ভাল চরিত্রে অভিনয় করার ক্ষমতা থাকলেও তাঁদের যে সুযোগ মেলেনা, এবার সেই আক্ষেপই শোনা গেল রাখি সাওয়ান্তের গলায়।


```