Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মক্কা থেকে ফিরে 'পবিত্র' রাখি, পুরুষদের বললেন 'দূরে সর'

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তারকাদের বিচিত্র কাণ্ডকারখানায় রোজই রঙিন বি টাউন। দীর্ঘদিন অভিনয় না করলেও শুধুমাত্র ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে এনে প্রতিদিন পেজ থ্রি-এর পাতায় কীভাবে জায়গা করে নিতে হয় তা বেশ ভালই জানেন কেউ কেউ। এমন তারকাদের প্রসঙ্গ উ

মক্কা থেকে ফিরে 'পবিত্র' রাখি, পুরুষদের বললেন 'দূরে সর'

শেষ আপডেট: 4 September 2023 07:45

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তারকাদের বিচিত্র কাণ্ডকারখানায় রোজই রঙিন বি টাউন। দীর্ঘদিন অভিনয় না করলেও শুধুমাত্র ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে এনে প্রতিদিন পেজ থ্রি-এর পাতায় কীভাবে জায়গা করে নিতে হয় তা বেশ ভালই জানেন কেউ কেউ। এমন তারকাদের প্রসঙ্গ উঠলেই প্রথমেই যার নাম মাথায় আসে তিনি রাখি সাওয়ান্ত। বিগ বস থেকে বিয়ে, প্রায় প্রতিদিনই নিত্যনতুন কিছু না কিছু ঘটিয়ে খবরের শিরোনামে থাকার কোনও সুযোগই ছাড়েন না রাখি (Rakhi Sawant hugs Sherlyn Chopra)।

সম্প্রতি মক্কায় হজ করতে গিয়েছিলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। সেখান থেকে ফিরেই একেবারে আমূল ভোল বদলে ফেলেছেন রাখি। যে অভিনেত্রীকে একটা সময়ে খোলামেলা পোশাক ছাড়া দেখাই যেত না, মক্কা থেকে ফেরার পরই দেখা গেছে তাঁর অন্য রূপ। পা থেকে মাথা পর্যন্ত আগাপাশতলা বোরখায় মুড়িয়েছেন নিজেকে। এমনকী পুরুষ চিত্রগ্রাহকদেরও কাছাকাছি আসতে বারণ করছেন রাখি! রীতিমতো ধমকের সুরে বলছেন 'দূরে সর'। 'গসিপ কুইন'কে এর কারণ জানতে চাইলে তিনি জানান, মক্কা থেকে ফিরে তিনি নাকি একেবারে পবিত্র হয়ে গিয়েছেন। ফলে, পুরুষের স্পর্শে নিজের সতীত্ব নষ্ট হতে দেবেন না তিনি।

লুক পালটে ফেলা ছাড়াও রাখি যেন আক্ষরিক অর্থেই 'গুড গার্ল' বনে গিয়েছেন 'গসিপ কুইন' থেকে (Rakhi Sawant hugs Sherlyn Chopra asks men to stay away)। যে শার্লিন চোপড়ার সঙ্গে কিছু দিন আগেও সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়িতে মত্ত হতে দেখা গিয়েছিল রাখিকে, সেই দৃশ্যের একেবারে উল্টো দৃশ্য দেখা গেল রবিবার। এক অনুষ্ঠানে দেখা হতেই শার্লিনকে (Sherlyn Chopra) জড়িয়ে ধরলেন রাখি! একসঙ্গে গানও গাইলেন দু'জনে।

প্রসঙ্গত, কিছুদিন আগে রাখি যখন প্রাক্তন স্বামী আদিল দুরানির বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগ এনেছিলেন সেই সময়ে ক্যামেরার সামনে রাখির কান্না দেখে তাঁকে 'ড্রামাবাজ' বলে কটাক্ষ করেছিলেন পর্ন তারকা শার্লিন। পাশাপাশি, স্বামীর কথা অনুযায়ী নাকি বিয়ের পর ধর্মও বদলে ফেলেছিলেন রাখি, সে কথা জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে। তখনও 'ফর্জি মুসলমান' বলে রাখির দিকে কটাক্ষ হেনেছিলেন শার্লিন। রাখির বিরুদ্ধে গিয়ে তাঁর স্বামীর পাশেই দাঁড়িয়েছিলেন পর্ন তারকা। তবে আদিল পর্ব এখন অতীত। সম্ভবত, সেই কারণেই শার্লিনকে ক্ষমা করে দিয়েছেন রাখি, অন্তত তাঁর ভাবভঙ্গি তেমনটাই বলছে। যদিও এককালের শত্রুর সঙ্গে এই অন্তরঙ্গতা কদিন টেকে তা দেখতেই উদগ্রীব সকলে। রাখির এই কাণ্ড কারখানা দেখে নেটপাড়া বলছে, 'ঢং দেখে বাঁচি না।'

‘প্রাক্তন স্বামী আদিল আমার ন্যুড ছবি বিক্রি করেছে ৪৭ লাখে!’ বিস্ফোরক রাখি সবন্ত


```