Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rakhi Sawant: আদিবাসীদের অপমানের অভিযোগ! রাখি সাওয়ান্তের বিরুদ্ধে এফআইআর দায়ের

দ্য ওয়াল ব্যুরো: রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) বলিউডে চেনা মুখ। বিতর্কের শিখরেই সবসময় বসে থাকেন তিনি। বিতর্ক আর রাখি যেন সমান্তরালেই চলেন। এবার আদিবাসী সম্প্রদায়কে অসম্মানের অভিযোগে এফআইআর দায়ের হল রাখি সাওয়ান্তের বিরুদ্ধে। আইনি ঝামেল

Rakhi Sawant: আদিবাসীদের অপমানের অভিযোগ! রাখি সাওয়ান্তের বিরুদ্ধে এফআইআর দায়ের

শেষ আপডেট: 21 April 2022 12:04

দ্য ওয়াল ব্যুরো: রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) বলিউডে চেনা মুখ। বিতর্কের শিখরেই সবসময় বসে থাকেন তিনি। বিতর্ক আর রাখি যেন সমান্তরালেই চলেন। এবার আদিবাসী সম্প্রদায়কে অসম্মানের অভিযোগে এফআইআর দায়ের হল রাখি সাওয়ান্তের বিরুদ্ধে। আইনি ঝামেলায় জড়িয়ে পড়লেন তিনি।

আরও পড়ুন: অমিতাভের নাতনি প্রেম করছেন 'গাল্লি বয়' সিদ্ধান্তের সঙ্গে! বলিউডে নতুন রসায়ন

বিতর্কের সূত্রপাত রাখির একটি ভিডিওকে ঘিরে। সেখানে তিনি আদিবাসী সম্প্রদায়ের পোশাক পরেছেন। ওই সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা মশকরা করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগে ঝাড়খণ্ডের কেন্দ্রীয় সারনা সমিতি রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাদের অভিযোগ, রাখি যে ভিডিও বানিয়েছেন তা অশ্লীল এবং আদিবাসী সম্প্রদায়ের কাছে অসম্মানজনক।

১৯৮৯ সালের তফশিলি জাতি ও তফশিলি উপজাতি আইন অনুসারে রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ওই সংস্থা। তাঁদের দাবি অবিলম্বে রাখিকে ক্ষমা চাইতে হবে। তা না করলে তাঁরা প্রতিবাদ চালিয়ে যাবেন। বিতর্কিত ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হয়েছে।


```