Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'আমার ন্যুড ছবি বিক্রি করেছে ৪৭ লাখে!' প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বড় অভিযোগ রাখির

দ্য ওয়াল ব্যুরো: বিনোদনের জগতে প্রায় প্রতিদিনই ঘোরাফেরা করে মুখরোচক বিতর্ক। সেই বিতর্কে যদি জড়িয়ে যায় রাখি সাওয়ান্তের নাম তাহলে আলাদা মাত্রা কিছু যোগ হয়ে পড়ে সেই বিতর্কে কারণ রাখি জানেন কীভাবে সংবাদের শিরোনামে থাকতে হয়। এবারও এক চাঞ্চল্যকর

'আমার ন্যুড ছবি বিক্রি করেছে ৪৭ লাখে!' প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বড় অভিযোগ রাখির

শেষ আপডেট: 23 August 2023 07:31

দ্য ওয়াল ব্যুরো: বিনোদনের জগতে প্রায় প্রতিদিনই ঘোরাফেরা করে মুখরোচক বিতর্ক। সেই বিতর্কে যদি জড়িয়ে যায় রাখি সাওয়ান্তের নাম তাহলে আলাদা মাত্রা কিছু যোগ হয়ে পড়ে সেই বিতর্কে কারণ রাখি জানেন কীভাবে সংবাদের শিরোনামে থাকতে হয়। এবারও এক চাঞ্চল্যকর মন্তব্য করে খবর হয়ে গেলেন বিগ বস তারকা। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে তিনি হাজির হলেন সংবাদমাধ্যমের সামনে। বেশ কিছু দিন ধরেই স্বামী আদিল খানের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা যাচ্ছিল রাখির মুখে। যদিও এবারের অভিযোগ মোটেই মামুলি নয়, বরং যথেষ্ট গুরুতর।

ঠিক কী অভিযোগ এনেছেন রাখি? (rakhi sawant claims husband sold her nude in 47 lakh)

অভিনেত্রীর অভিযোগ তাঁর প্রাক্তন স্বামী আদিল দুরানি নাকি অভিনেত্রীর ন্যুড ছবি বিক্রি করেছেন ৪৭ লক্ষ টাকায়। প্রসঙ্গত, আদিল এবং রাখির গত বছরই জুলাই মাসে বিয়ে হয়েছিল গোপনে। এবং বিয়ের পর থেকেই একের পর এক নানা ঘটনায় প্রকাশ্যেই দু'জনের কাদা ছোড়াছুড়ি অব্যাহত থেকেছে।

বিয়ের পর রাখি জানিয়েছিলেন যে আদিলের জন্য তিনি তাঁর ধর্ম পালটে ফেলেছেন। তবে সেই প্রেমের বাঁধন আলগা হতেও সময় নেয়নি। আদিল তাঁকে মারধর করেন এই অভিযোগে আদিলকে জেলেও পাঠান রাখি। সম্প্রতি জেল থেকে বেরিয়েছেন আদিল । আর তারপরই সময় নষ্ট না করে তিনি মুখ খুলেছেন রাখির বিরুদ্ধে। অভিনেত্রীর বিরুদ্ধে স্বামীকে প্রতারণার অভিযোগ আনেন আদিল দুরানি খান। এক সংবাদমাধ্যমে আদিল জানান, শ্যুটিংয়ের কাজে ইউ কে যাচ্ছেন বলে প্রাক্তন স্বামী রীতেশের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন রাখি।

রাখির দাবি রীতেশের সঙ্গে তাঁর কখনও বিয়েই হয়নি। অন্যদিকে রাখির মারধরের অভিযোগের পাল্টা অভিযোগ আনেন আদিল। তাঁর কথায়, রাখিই নাকি তাঁকে রীতিমতো মারধর করতেন। এবার রাখি জানালেন অন্য এক নিগ্রহের কথা। অভিনেত্রীর কথায়, 'আমি যখন বাথরুমে থাকতাম, আদিল আমার সারা শরীরের ছবি তুলতো, নিজের বাড়িতেই আমাকে ধর্ষণ করেছে আদিল।'

একেবারে অসহায় ভঙ্গিতে সংবাদমাধ্যমের সামনে এসে রাখি বলেন, 'যখন গোটা দুনিয়া আমার নগ্ন ছবি দেখবে তখন আমার কী হবে?' এমনকী রাখির মুখে শোনা গেছে, আত্মহত্যার কথাও। এই ছবি ভাইরাল হলে তাঁকে বিষ খেতে হবে, বলেন রাখি। যদিও রাখির এই অসহায় কান্নাকাটিতে কিছুতেই মন গলছে না স্বামী আদিলের। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে রাখি ঠিক কীভাবে তাঁকে ফাঁসিয়েছে এবং জেলে পাঠিয়েছে সেই গোটা কাহিনী তিনি আনবেন সংবাদমাধ্যমের সামনে।

সব মিলিয়ে আদিল-রাখি নাটকের পরবর্তী অধ্যায়ের উন্মোচন কবে হবে তা নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে বি টাউনে।

হিথ স্ট্রিক বেঁচে আছেন, ক্রিকেটারের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছিল সকালেই


```