Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজ কুন্দ্রার পাশে দাঁড়ালেন রাখি সাওয়ান্ত, বললেন, 'শিল্পার সোনার সংসার ভাঙার চেষ্টা চলছে'

দ্য ওয়াল ব্যুরো: পর্ন ছবি বানানোর অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছে রাজ কুন্দ্রাকে। ২৩ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ কুন্দ্রার এই কীর্তির কথা সামনে আসার পর চারিদিকে যখন ঢি ঢি পড়ে গেছে, তখন শিল্পপ

রাজ কুন্দ্রার পাশে দাঁড়ালেন রাখি সাওয়ান্ত, বললেন, 'শিল্পার সোনার সংসার ভাঙার চেষ্টা চলছে'

শেষ আপডেট: 21 July 2021 02:21

দ্য ওয়াল ব্যুরো: পর্ন ছবি বানানোর অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছে রাজ কুন্দ্রাকে। ২৩ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ কুন্দ্রার এই কীর্তির কথা সামনে আসার পর চারিদিকে যখন ঢি ঢি পড়ে গেছে, তখন শিল্পপতির পাশে দাঁড়ালেন রাখি সাওয়ান্ত। রাজ-শিল্পার সুন্দর সুখের সংসার নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে, এমনটাই দাবি করেছেন রাখি সাওয়ান্ত। তাঁর বক্তব্য, কেউ ওঁদের মানহানি করতে চাইছে। এমনকি রাজ কুন্দ্রাকে ব্ল্যাকমেল করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন রাখি। চক্রান্তকারীদের উদ্দেশে বলিউড অভিনেত্রী এও জানিয়েছেন, যাঁরা শিল্পা শেট্টির মতো মানুষের সঙ্গে এমন কাজ করছেন তাঁরা এটা করা বন্ধ করুন। সোমবার পাপারাৎজিদের মুখোমুখি হলে রাখি সাওয়ান্তকে রাজ কুন্দ্রার ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। তিনি জানান রাজ একজন শ্রদ্ধেও ব্যবসায়ী মানুষ। শিল্পা শেট্টি একজন অত্যন্ত পরিশ্রমী অভিনেত্রী। পুরো ঘটনা না জেনে কাউকে এভাবে সন্দেহের ভিত্তিতে অভিযুক্ত করা যায় না। শিল্পা শেট্টিকে এখন যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তা তাঁর প্রাপ্য নয় বলেও জানিয়েছেন তিনি। এদিন রাখি সাওয়ান্ত আরও বলেছেন শিল্পা শেট্টি অত্যন্ত ভাল মনের মানুষ। একাধিক বার তিনি তাঁকে সাহায্যও করেছেন। এমনকি ক্রেজি ৪ ছবিতে যে আইটেম গানে রাখিকে নাচতে দেখা যায়, তার প্রস্তাব নাকি প্রথমে শিল্পাকেও দেওয়া হয়েছিল। কিন্তু তিনিই রাখির নাম পরিচালকের কাছে বলেন। গত ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে আসা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তার পর জুলাইতে গ্রেফতার করা হল রাজ কুন্দ্রাকে। মুম্বই পুলিশ জানিয়েছে তাঁদের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। এই গ্রেফতারিতে স্বভাবতই শোরগোল পড়ে গেছে বি-টাউনে।

```