Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে কমেডিয়ান!

দ্য ওয়াল ব্যুরো: শারীরিক অবস্থার অবনতি হচ্ছে কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। এবার তাঁকে রাখা হল ভেন্টিলেশনে (ventilation)। হাসপাতাল সূত্রে এমনই খবর। তাঁকে এখন দিল্লির এইমসের আইসিইউতে রাখা হয়েছে। বুধবার জিমে শরীর

রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে কমেডিয়ান!

শেষ আপডেট: 11 August 2022 10:19

দ্য ওয়াল ব্যুরো: শারীরিক অবস্থার অবনতি হচ্ছে কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। এবার তাঁকে রাখা হল ভেন্টিলেশনে (ventilation)। হাসপাতাল সূত্রে এমনই খবর। তাঁকে এখন দিল্লির এইমসের আইসিইউতে রাখা হয়েছে।

বুধবার জিমে শরীরচর্চা সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন রাজু। তড়িঘড়ি তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা শুরু হয় তাঁর। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, তাঁর হৃদযন্ত্রে দুটি স্টেন বসানো হয়েছে। রাজুর শারীরিক অবস্থার খবর চাউর হতেই ভক্তদের মধ্যে মন খারাপ দেখা দিয়েছে। বিগ বসের মঞ্চ থেকে কপিল শর্মা শো--- সবেতেই উজ্জ্বল উপস্থিতি দেখা গেছে। স্টেজ শো, কমেডি শো ছাড়া বেশ কিছু সিনেমাতেও তিনি কাজ করেছেন।

তবে শুধুই কৌতুকাভিনেতা নন, ৫৮ বছর বয়সী রাজু শ্রীবাস্তব বিজেপির একজন নেতাও। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। এর আগে সমাজবাদী পার্টিতে ছিলেন রাজু।

জিম করতে গিয়ে এমন দুর্ঘটনার খবর নতুন নয়। সম্প্রতি শহরে ঘটে গেছে এমনই কাণ্ড। জিম থেকে ফিরে ১৯ বছরের এক তরুণী মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন। অতীতেও এমন ঘটনার সাক্ষী থেকেছে মানুষ। কেন এমন ঘটছে? সেই নিয়ে চিকিৎসক মহলে আছে নানা মত। অনেকেই বলেন, সঠিক পদ্ধতিতে ও নিয়ম না মেনে জিম করার জন্যই এই বিষয় বারবার সামনে আসছে।

জিমেই হার্ট অ্যাটাক কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের! ভর্তি দিল্লি এইমসে


```