
শেষ আপডেট: 16 July 2022 09:33
দ্য ওয়াল ব্যুরো: গতকালই মুক্তি পেয়েছে রাজকুমার রাও (Rajkumar Rao) ও সানিয়া মালহোত্রা (Saniya Malhotra) অভিনীত 'হিট: দ্য ফার্স্ট কেস' (Hit: The First Case)। ২০২০ সালে মুক্তি পাওয়া একই নামের তেলেগু ছবির হিন্দি রিমেক এটি। 'বাধাই দো'-এর পর রাজকুমারের এই সিনেমা প্রথম দিনে কেমন ব্যবসা করল?
ট্রেড অ্যানালিস্টদের মতে, সৈলেশ কোলানুর লেখা ও পরিচালিত 'হিট: দ্য ফার্স্ট কেস' (Hit: The First Case) প্রথম দিনে খুব একটা ভাল ব্যবসা করতে পারেনি। প্রসঙ্গত, তেলেগু ছবিটিরও পরিচালক তিনিই ছিলেন। জানা গেছে, প্রথম দিনে রাজকুমার রাওয়ের (Rajkumar Rao) এই ছবিটি মাত্র ১.৩৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। সিঙ্গেল স্ক্রিনের চরম দুর্দিনে মূলত মাল্টিপ্লেক্সগুলিই এই ছবির ব্যবসায় কিছুটা অবদান রাখতে পেরেছে।
অর্জুন-মালাইকার রঙমিলান্তি! রেড কার্পেটে রঙিন হলেন বলিউডের হট কাপল
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিটি প্রথম দিনে বক্স অফিসে প্রায় মুখ থুবড়ে পড়েছে। এবার সপ্তাহান্তে কেমন ব্যবসা করে সেটাই দেখার বিষয়।

সম্প্রতি এই ছবির প্রচারেই নায়িকা সানিয়া মালহোত্রাকে (Saniya Malhotra) সঙ্গে নিয়ে কলকাতায় হাজির হয়েছিলেন রাজকুমার রাও (Rajkumar Rao)। তিনি এই বাংলার জামাইও বটে। আর নিজের ছবি 'হিট: দ্য ফার্স্ট কেস'-এর (Hit: The First Case) প্রচারও তিনি শুরু করেছিলেন তিলোত্তমা থেকেই।