Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজকুমারের সঙ্গে ‘মালিক’ হয়ে বুম্বাদাও আসছেন জুনে!

২০২৫ সালে টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি হিন্দি ছবি এবং একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে।

রাজকুমারের সঙ্গে ‘মালিক’ হয়ে বুম্বাদাও আসছেন জুনে!

‘মালিক’-এ রাজকুমার-প্রসেনজিৎ

শেষ আপডেট: 15 February 2025 12:02

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালে টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি হিন্দি ছবি এবং একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে। ফিল্মমেকার পুলকিত দত্ত পরিচালিত এবং রাজকুমার রাও অভিনীত ‘মালিক’ ছবি এবং নীরজ পান্ডের সিরিজ ‘খাকি—দ্য বেঙ্গল চ্যাপ্টার’। দ্য ওয়াল-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘আমার এক রেলাবাজির চরিত্র রয়েছে!’

বুম্বাাদার ‘রেলাবাজি’ পর্দায় আসতে চলেছে জুনে। তারিখও ঠিক। ২০শে জুন মুক্তি পেতে চলেছে মালিক। রাজকুমার রাওয়ের ৪০তম জন্মদিনে ছবির পোস্টার রিলিজ করে। ক্যাপশনে লেখেন, ‘মালিক। জন্মেই না হতে পারলেও, তৈরি হয়ে উঠতে পারে’।

 

ইনটেন্স পোস্টারে রাজকুমার রাওয়ের হাতে এ-কে ৪৭। পুলিশ গাড়ির বনেটে দাঁড়িয়ে রয়েছে গ্যাংস্টার। সাইড লুকে মেপে নিচ্ছেন প্রতিপক্ষকে। পোস্টার রিলিজের হতে না হতেই মেলে অভূতপূর্ব সাড়া। শুধু রাজকুমার রাওই নন, ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, ‘এটা একেবারে বড় পর্দার ছবি। অ্যাকশন ছবি। রাজকুমারের প্রথম অ্যাকশন ছবি। একেবারে নিখাদ অ্যাকশন ফিল্ম। আমার একেবারে রেলাবাজির চরিত্র রয়েছে। দারুণ লেগেছে গোটা টিমের সঙ্গে কাজ করে। বড় স্ক্রিনের ছবি, অগাস্টের মধ্যেই ছবি রিলিজ করবে।’

এই প্রথম রাজকুমার একটি অ্যাকশন-থ্রিলার ছবিতে একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। থ্রিলার এবং ড্রামা জঁরে ফিল্মের পরিচালনায় সুপরিচিত পুলকিত দত্ত। ভারতের বিভিন্ন রাজ্যে ছবিটির শুটিং হয়েছে। টিপস ফিল্মস এবং জয় শেভাক্রমানির নর্দার্ন লাইটস ফিল্মসের ব্যানারে, কুমার তৌরানি প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘মালিক’।


```