Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমাকেই বাসন মাজতে হয়, আর পত্রলেখা শুধু...' পারস্পরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজকুমার

আর মাত্র দু'দিন। তারপরেই ভ্যালেন্টাইন্স ডে। তাই তার আগে প্রেমের আসল সংজ্ঞা খুঁজে বের করলেন অভিনেতা রাজকুমার রাও ও তাঁর স্ত্রী পত্রলেখা।

'আমাকেই বাসন মাজতে হয়, আর পত্রলেখা শুধু...' পারস্পরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাজকুমার

রাজকুমার রাও ও তাঁর স্ত্রী পত্রলেখা

শেষ আপডেট: 12 February 2025 11:57

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র দু'দিন। তারপরেই ভ্যালেন্টাইন্স ডে। তাই তার আগে প্রেমের আসল সংজ্ঞা খুঁজে বের করলেন অভিনেতা রাজকুমার রাও ও তাঁর স্ত্রী পত্রলেখা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে পত্রলেখা জানিয়েছেন, তাঁদের ভালবাসার এত গভীর, তার কারণ পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং সম্মান। 

পত্রলেখার কথায়, 'আমাদের সম্পর্কের শুরু থেকেই একটাই নীতি। কোনও কিছুতেই ভেদাভেদ নয়। ছোট বা বড়, জীবনের সমস্ত বিষয় একসঙ্গে ভাগ করে নিই। শুধু মানসিক সমীকরণ নয়, প্রতিদিনের কাজেও তার প্রতিফলন দেখি। রান্না, জামাকাপড় কাচা, বাসন মাজা—সবই আমরা ভাগাভাগি করে করি।'  

রাজকুমারের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, 'ওর গুছিয়ে কাজ করার অভ্যেস রয়েছে। আর সেটাই আমাকে মুগ্ধ করে। বাড়ির ছোটখাটো জিনিস কোথায় রাখা আছে, সব ওর নখদর্পণে। আমি রান্না করতে ভালবাসি, আর রাজকুমার খুশি মনে বাসন মাজতে সাহায্য করে। এই ছোট ছোট কাজের মধ্য দিয়েই আমাদের সম্পর্ক আরও গভীর হয়। আমি এটাই মনে করি।'  

রাজকুমার বলেন, 'দু'টি মানুষের মধ্যে সম্পর্কের মানে এই না যে, তাঁরা একসঙ্গে শুধু বড় কোনও সিদ্ধান্তেই সামিল হবে। ছোট ছোট যে কোনও কাজে একসঙ্গে ভাগ বসাতে হবে। পত্রলেখা যখন রান্না করে, আমি বাসন মাজতে সাহায্য করি। তাছাড়া আমি বাসন মাজতে ভালবাসি। ও যখন বাইরে থাকে, তখন ঘরের নানা কাজ আমি করি। এতে আমি দারুণ আনন্দ পাই। এগুলো দিয়েই আমি একে অপরের পাশে থাকার চেষ্টা করি।'

দীর্ঘ ১১ বছর প্রেমের পর ২০২১ সালের ১৫ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজকুমার ও পত্রলেখা। সেই সময় সোশ্যাল মিডিয়ায় রাজকুমার লিখেছিলেন, '১১ বছরের ভালবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে কাটানো আনন্দের পরে আমরা অবশেষে বিবাহিত। একে অপরের সেরা বন্ধুকে জীবনসঙ্গী করা—এই অনুভূতি সত্যিই অমূল্য। এই বন্ধন চিরকালের।'  

একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে এই দম্পতির। ‘সিটিলাইটস’ সিনেমা ও ওয়েব সিরিজ ‘বোস: ডেড/অ্যালাইভ’-এ জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তাঁরা। 


```