Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবির প্রচারে কলকাতায় নতুন 'জামাই'! রাজকুমারকে নিয়ে হইহই শহরে

দ্য ওয়াল ব্যুরো: নিজের আগামী ছবি 'হিট:‌ দ্য ফার্স্ট কেস'-এর (Hit: The First Case) প্রচারে ঝটিকা সফরে কলকাতা ঘুরে গেলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। অভিনেতার পাশাপাশি তিনি বাংলার জামাইও। তাই বাংলা ও বাঙালির সঙ্গে রাজকুমারের সম

ছবির প্রচারে কলকাতায় নতুন 'জামাই'! রাজকুমারকে নিয়ে হইহই শহরে

শেষ আপডেট: 6 July 2022 09:14

দ্য ওয়াল ব্যুরো: নিজের আগামী ছবি 'হিট:‌ দ্য ফার্স্ট কেস'-এর (Hit: The First Case) প্রচারে ঝটিকা সফরে কলকাতা ঘুরে গেলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। অভিনেতার পাশাপাশি তিনি বাংলার জামাইও। তাই বাংলা ও বাঙালির সঙ্গে রাজকুমারের সম্পর্ক বেশ ভালই নিবিড়। হয়ত সেইজন্যই এখান থেকে সিনেমার প্রচার শুরু করলেন রাজকুমার।

Rajkumar Rao

মঙ্গলবার সকালে ব্লু ডেনিম, সাদা টি-শার্ট, ব্লু জ্যাকেট ও চোখে সানগ্লাস পরে কলকাতায় আসেন রাজকুমার রাও (Rajkumar Rao)। বিভিন্ন পোজে ক্যামেরার সামনে ছবিও তোলেন তিনি। সাংবাদিক সম্মেলনের আগে ঘুরে যান ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেও।

Rajkumar Rao

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজকুমার রাও (Rajkumar Rao) বলেন, "'‌আমি এই ছবির সাফল্য নিয়ে যথেষ্ট আশাবাদী। এতবছর ধরে যা যা সিনেমা করেছি, তার থেকে সম্পূর্ণ অন্যরকম এক চরিত্রে এখানে আমায় দেখা যাবে।" অভিনেতা আরও বলেন, "এই আমাদের প্রচার শুরু হল এবং সিটি অফ জয়ের থেকে ভাল শুরু কোথায়ই বা হতে পারে। 'হিট'-এর (Hit: The First Case) গোটা টিম এই ছবির জন্য নিজেদের সেরাটা দিয়েছেন।"

Rajkumar Rao

'হিট:‌ দ্য ফার্স্ট কেস' (Hit: The First Case) ছবিতে প্রথমবার সানিয়া মালহোত্রার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রাজকুমার রাওকে (Rajkumar Rao)। সেই প্রসঙ্গে রাজকুমার জানান, '‌সানিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। ও ভীষণই দক্ষ অভিনেতা। শুটিং সেটে একসঙ্গে বেশ মজা করেই কাজ হয়েছে।"


```