
প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 12 December 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো: তিনি দক্ষিণের সুপারস্টার, গোটা ভারতের 'থালাইভা'। দেশের কোনও প্রান্তেই তাঁর অনুরাগীর অভাব নেই। ‘থালাইভা’র স্টাইলে আজও ফিদা দর্শককুল। তিনি সুপারস্টার রজনীকান্ত। তিনিই প্রথম প্যান-ইন্ডিয়া খ্যাতি লাভ করেছিলেন, এই ব্যাপারে সকলেই সহমত হবেন। তাঁকে নিয়ে মিমেরও নেহাত অন্ত নেই। কিন্তু মজার ব্যাপার, সমস্ত মিমেই তিনিই শ্রেষ্ঠ। আজ তাঁর জন্মদিন।