Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বিশ্বজুড়ে ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেল ‘জেলার’! থালাইভার ছবি দেখতে ভারতে জাপানি দম্পতি

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার গোটা বিশ্বজুড়ে মুক্তি পেল রজনীকান্তের (Rajinikanth) নতুন ছবি ‘জেলার’ (Jailer)। জানা গিয়েছে, বিশ্বের মোট চার হাজার স্ক্রিনে (4000 Global Screens) ছবিটি রিলিজ হয়েছে। এর মধ্যে শুধু তামিলনাড়ুতেই ৮০০টি স্ক্রিনে

বিশ্বজুড়ে ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেল ‘জেলার’! থালাইভার ছবি দেখতে ভারতে জাপানি দম্পতি

শেষ আপডেট: 10 August 2023 10:42

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার গোটা বিশ্বজুড়ে মুক্তি পেল রজনীকান্তের (Rajinikanth) নতুন ছবি ‘জেলার’ (Jailer)। জানা গিয়েছে, বিশ্বের মোট চার হাজার স্ক্রিনে (4000 Global Screens) ছবিটি রিলিজ হয়েছে। এর মধ্যে শুধু তামিলনাড়ুতেই ৮০০টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে ছবিটি। সিনেমা বিশেষজ্ঞদের ধারণা, আগামী কয়েকমাস দক্ষিণ ভারত-সহ আরও নানা জায়গায় এই ‘জেলার’ নিয়ে উন্মাদনা থাকবে। এমনকী এর জেরে বহু সিনেমার ব্যবসা ধাক্কা খেতে পারে। এদিকে বরাবরের মতো নিজের নতুন ছবি মুক্তির আগেই হিমালয়ে পাড়ি দিয়েছেন ‘থালাইভা’। তবে অনুরাগীদের উদ্দেশে ‘জেলার’ দেখার অনুরোধও জানিয়ে গিয়েছেন তিনি।

উল্লেখ্য, এই ছবি দিয়েই দু’বছর পর বড়পর্দায় ফিরছেন রজনীকান্ত। (Rajinikanth)

এই নিয়ে তাঁর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস, উন্মাদনা চোখে পড়ার মতো। বিশেষত, তামিলনাড়ু, কর্নাটকে অঘোষিত বনধ্‌ পালিত হচ্ছে। বেশ কিছু অফিস-কাছারিতে আগে থেকেই ছুটি দেওয়া হয়েছে কর্মীদের। এমন দৃশ্য দক্ষিণ ভারতে নতুন নয়। এর আগেও রজনীকান্তের ছবি মুক্তির দিন কাজকর্ম ভুলে সিনেমাহলে ভিড় করেছেন ভক্তরা। এবারও তার অন্যথা হল না। আর এরমধ্যেই শুধুমাত্র রজনীকান্তের ‘জেলার’ দেখার জন্য জাপানের এক দম্পতি (Japanese couple) ভারতে এলেন। এই প্রথম না। ২০১৬ সালে রজনীকান্তের ‘কাবালি’ দেখতেও তাঁরা ভারতে এসেছিলেন।

https://twitter.com/PTI_News/status/1689479416047390720?s=20

রজনীকান্তের বহু সিনেমা তাঁরা সেদেশে বসেই দেখেছেন। অভিনেতাকে বেশ পছন্দও করেন স্বামী-স্ত্রী। তাই ভারতের সিনেমাহলে এসে তাঁরা ‘জেলার’-এর ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন বলে মনস্থির করেন। আর সেই ভাবনা মতোই জাপানের ওসাকা থেকে বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ে এসে পৌঁছন ওই দম্পতি। তাঁরা জাপানের ‘রজনীকান্ত ফ্যান ক্লাব’-এর অন্যতম কর্ণধারও। তাই ১০ অগস্ট থালাইভার ছবি দেখার জন্য নিজের স্ত্রীকে নিয়েই চেন্নাইয়ে চলে আসেন স্বামী ইয়াশুদা হিদেতোশি। রজনীকান্তের ছবি দেওয়া শার্ট পরেই ছবি দেখতে গেলেন দু’জনে।

রজনীকান্তের ‘জেলার’ মুক্তির দিন চেন্নাই-বেঙ্গালুরুতে অফিস বন্ধের ঘোষণা! ভাইরাল নোটিস


```