Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোমবার মাঝরাতে হঠাৎ অসুস্থ রজনীকান্ত, ভর্তি করা হল হাসপাতালে

এখনও অবধি যা খবর, হৃদরোগেও আক্রান্ত হয়েছেন অভিনেতা। আজ সকালেই সেই সংক্রান্ত চিকিৎসা শুরু হওয়ার কথা।

সোমবার মাঝরাতে হঠাৎ অসুস্থ রজনীকান্ত, ভর্তি করা হল হাসপাতালে

রজনীকান্ত

শেষ আপডেট: 1 October 2024 08:55

দ্য ওয়াল ব্যুরো: সোমবার অনেকটা রাতের দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন অভিনেতা রজনীকান্ত। পেটে অসহ্য যন্ত্রণা হওয়ায় তড়িঘড়ি তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এখনও অবধি যা খবর, হৃদরোগেও আক্রান্ত হয়েছেন অভিনেতা। আজ সকালেই সেই সংক্রান্ত চিকিৎসা শুরু হওয়ার কথা। চিকিৎসকরা বলছেন, আপাতত তিনি ভাল আছেন। 

প্রায় ১০ বছর আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার। সদ্যই স্বাস্থ্যের কারণে রাজনীতি থেকেও বেরিয়ে এসেছিলেন। 

দু'টি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন ৭৬ বছর বয়সী অভিনেতা। একটি হল পরিচালক জ্ঞানভেল রাজার 'ভেট্টিয়ান', যা মুক্তি পেতে চলেছে ১০ অক্টোবর। আর একটি লোকেশ কানারাজের 'কুলি'। কিছু দিন আগেই শুটিং শেষ করে চেন্নাই ফিরেছিলেন থালাইভা। 

এর আগে ২০২০-র ডিসেম্বরেও অসুস্থ হয়ে পড়েছিলেন রজনীকান্ত ৷ সেসময় এই বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ ২০২১ সালেও চিকিৎসাধীন ছিলেন অভিনেতা৷ 

তখন শরীরে রক্তসঞ্চালনে সমস্যা দেখা দেওয়ায় ভর্তি করা হয়েছিল ৷ ইনফ্র্যাক্ট টিসু ডেথের সমস্যার জন্য শরীরে কিছু কিছু জায়গায় পর্যাপ্ত রক্তসঞ্চালন হচ্ছিল না৷ যদিও পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।   


```