Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলিউড সুপারস্টার রাজেশ খান্নার অত্যাচারের পর্দাফাঁস! প্রেমিকা বলছেন, 'পেটে মদ পড়লেই...'

বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না, যাঁর নাম শুনলেই আজও ভক্তদের মনে ভেসে ওঠে এক স্বর্ণযুগের ছবি। ১৮০টি ছবিতে অভিনয় করেছেন তিনি।

বলিউড সুপারস্টার রাজেশ খান্নার অত্যাচারের পর্দাফাঁস! প্রেমিকা বলছেন, 'পেটে মদ পড়লেই...'

রাজেশ খান্না

শেষ আপডেট: 4 March 2025 20:02

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না (Rajesh Khanna), যাঁর নাম শুনলেই আজও ভক্তদের মনে ভেসে ওঠে এক স্বর্ণযুগের ছবি। ১৮০টি ছবিতে অভিনয় করেছেন তিনি। অসাধারণ জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ব্যক্তিগত জীবনে তিনি সুখের মুখ কমই দেখেছিলেন। তাঁর জীবনসঙ্গিনী ডিম্পল কাপাডিয়া, যিনি বয়সে ছিলেন রাজেশের প্রায় অর্ধেক, তাঁদের মধ্যে দূরত্ব দেখা দেয় এবং শেষ পর্যন্ত তাঁরা আলাদা হয়ে যান। তাঁদের দুই মেয়ে থাকলেও সংসার টেকেনি দীর্ঘদিন।

জীবনের শেষ দশকে রাজেশ খান্নার ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন অনিতা আদভানি (Anita Advani)। তবে তাঁদের সম্পর্ক ছিল চড়াই-উতরাইয়ে ভরা। ২০১৩ সালের এক সাক্ষাৎকারে অনিতা জানিয়েছিলেন, রাজেশের সঙ্গে থাকা সহজ ছিল না। মদ্যপ অবস্থায় তাঁর আচরণ হয়ে উঠত অত্যন্ত অভদ্র, এমনকি শারীরিক নির্যাতনের অভিযোগও তুলেছিলেন অনিতা। তিনি বলেন, 'মাতাল অবস্থায় রাজেশ খারাপ ব্যবহার করতেন, কিন্তু স্বাভাবিক থাকাকালীন তিনি ছিলেন একেবারে অন্য মানুষ- ভালবাসায় ভরা, কোমল।'

অনিতা আরও বলেন, 'সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত সময়টা ছিল সবচেয়ে কঠিন। এই সময়ে প্রায়ই ঝগড়া হতো, কখনও কখনও রাজেশ তাঁকে গালিগালাজ করতেন, এমনকি মারধরও করতেন।' মাঝে মাঝে তাঁর নখের আঁচড়ও সহ্য করতে হয়েছে অনিতাকে। তবে রাতের সেই পর ভোরবেলা রাজেশ খান্নার আচরণ হঠাৎই বদলে যেত। ভোর ৩টায় ঘুম থেকে উঠে তিনি থাকতেন ভাল মেজাজে, হাসতেন, গল্প করতেন। তখন দু'জনে মিলে কখনও জুহু, কখনও শহরের পথে ঘুরতে বেরিয়ে পড়তেন।

এই সুপারস্টারের একাকীত্ব ছিল তাঁর জীবনের এক বড় সত্য। তিনি একা থাকতে ভয় পেতেন, সব সময় চারপাশে মানুষের উপস্থিতি চাইতেন। তাই আলো জ্বালিয়ে, টিভি চালিয়ে ঘুমাতেন। রাজেশ খান্নার সিনেমাগুলি টেলিভিশনে সম্প্রচারিত হলেও তিনি কখনও সেগুলি দেখতে চাইতেন না।


```