Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

জামাইকায় গিয়ে নতুন বান্ধবীকে চুমু খেল ইউভান! দেখুন সেই ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: জামাইকার রেস্তোরাঁয় বসে সমানে কাঁদছিল নতুন বান্ধবী। মা-বাবা কেউই তাকে থামাতে পারছিলেন না। শেষে সেই বান্ধবীকে কাছে ডেকে জড়িয়ে ধরে 'হামি' খেল ইউভান (Yuvaan)। চুমু পেয়ে সঙ্গে সঙ্গে চুপ নতুন বান্ধবীও। এরপর হাসিমুখেই তাকে বিদায়

জামাইকায় গিয়ে নতুন বান্ধবীকে চুমু খেল ইউভান! দেখুন সেই ভিডিও

শেষ আপডেট: 9 July 2022 12:26

দ্য ওয়াল ব্যুরো: জামাইকার রেস্তোরাঁয় বসে সমানে কাঁদছিল নতুন বান্ধবী। মা-বাবা কেউই তাকে থামাতে পারছিলেন না। শেষে সেই বান্ধবীকে কাছে ডেকে জড়িয়ে ধরে 'হামি' খেল ইউভান (Yuvaan)। চুমু পেয়ে সঙ্গে সঙ্গে চুপ নতুন বান্ধবীও। এরপর হাসিমুখেই তাকে বিদায় জানিয়ে আবার খাওয়ায় মন দিল রাজ-শুভশ্রীর ছেলে। রাজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট হতেই রাতারাতি ভাইরাল।

'হাবজি গাবজি' মুক্তির পর কেটে গিয়েছে একমাস। এই সিনেমা যে দর্শকদের বেশ মনে ধরেছে, তা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাবে। এরপরই ছবির সাফল্য উদযাপন করতে বৌ-ছেলেকে নিয়ে জামাইকা পাড়ি দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। শুভশ্রী ও ছোট্ট ইউভানকে নিয়ে আপাতত সেখানেই ছুটি কাটাচ্ছেন পরিচালক।

দেওয়ালে পিঠ ঠেকিয়ে বাণী কাপুরের সঙ্গে চুটিয়ে রোম্যান্স করছেন রণবীর, আলিয়া কই!

আর মা-বাবার সঙ্গে ছোট ইউভান (Yuvaan) যে জামাইকাতে বেশ খোশ মেজাজেই রয়েছেন তা রাজ চক্রবর্তীর ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই চোখে পড়বে। ভিডিওতে দেখা যাচ্ছে, শুভশ্রী ইউভানকে রেস্তোরাঁয় বসে খাইয়ে দিচ্ছিলেন। এমন সময় নতুন বান্ধবীকে কাঁদতে দেখে কাছে টেনে নেয় সে। এরপরই তাকে জড়িয়ে ধরে সটান ঠোঁটে চুমু দিয়ে বসে।

ছেলের চুমু খাওয়ার ধরন দেখে ওখানে হেসেই ফেলেন অভিনেত্রী। কেন সে চুমু খেল, সেটাও হাত দিয়ে অঙ্গভঙ্গি করে দেখিয়ে দেয় ইউভান (Yuvaan)। ছোট্ট বান্ধবীটি কাঁদছিল বলেই যে সে আদর করে ভোলানোর চেষ্টা করেছে, তা বেশ ভালই বুঝিয়ে দিয়েছে রাজের সন্তান।

ইউভানের সুন্দর এই দৃশ্যটি পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রাজের পোস্ট করা সেই ভিডিওটির নিচে বিভিন্ন মন্তব্যও উঠে এসেছে। অভিনেত্রী বরখা সেনগুপ্ত কমেন্ট বক্সে লিখেছেন, 'ও এভাবে চুমু খেতে কীভাবে শিখল?' এরপর শুভশ্রীকে (Subhashree Ganguly) মেনশনও করেছেন বরখা। এমনই মজার মজার আরও মন্তব্য উঠে এসেছে সেখানে।


```