Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

‘ভারতে সেক্স ও শাহরুখ একমাত্র বিক্রয়যোগ্য’, রাজ কুন্দ্রার মুখে ফিরল নেহার পুরনো সংলাপ

নিজের জীবনের ঘটনা নিয়ে রাজ তৈরি করেছেন একটি সিনেমা। নাম ‘UT 69’। সেখানে প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকেই। বুধবার ওই ছবির প্রচারে এসেই শাহরুখ খান এবং সেক্স জড়িয়ে অদ্ভুত মন্তব্য করেন বসেন তিনি।

‘ভারতে সেক্স ও শাহরুখ একমাত্র বিক্রয়যোগ্য’, রাজ কুন্দ্রার মুখে ফিরল নেহার পুরনো সংলাপ

শেষ আপডেট: 19 October 2023 15:29

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২০ বছর আগের ঘটনা। বলিউড বাদশা শাহরুখ খান প্রসঙ্গে অভিনেত্রী নেহা ধুপিয়া বলেছিলেন, ‘ভারতে সেক্স এবং শাহরুখ খান এই দু’টোই একমাত্র বিক্রয়যোগ্য।’ আজ, ২০ বছর পরেও এই কথাটি যে নেহাত ভুল নয়, তা ফের প্রমাণ হয়ে গেল। শিল্পা শেট্টির বর ব্যবসায়ী রাজ কুন্দ্রাও ঠিক একই কথা বললেন তাঁর বায়োপিকের আনুষ্ঠানিক ঘোষণার দিন। তবে শাহরুখ-ভক্তরা একেবারেই রাজের এই মন্তব্য ভালভাবে মেনে নেননি। শাহরুখের নাম নেওয়ার জন্য তাঁরা পাল্টা কটাক্ষ করেছেন রাজ কুন্দ্রাকে।

পর্ন কাণ্ডে গ্রেফতারের পর হাজতবাস হয়েছিল রাজ কুন্দ্রার। এরপর জেল থেকে মুক্তি পেলেও প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। বাড়ির বাইরে বেরোলেও মুখে সর্বক্ষণ একটা বড় মাস্ক পরা থাকত। এই নিয়ে কম ঠাট্টা তামাশা হয়নি। সম্প্রতি নিজের জীবনের ঘটনা নিয়ে তৈরি করেছেন একটি সিনেমা। নাম ‘UT 69’। সেখানে প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকেই। বুধবার সেই ছবির প্রচারে এসেই শাহরুখ খান এবং সেক্স জড়িয়ে অদ্ভুত মন্তব্য করেন বসেন তিনি। যা নিয়ে নতুন করে ট্রোলের মুখে পড়েন শিল্পার স্বামী।

সোশ্যাল মিডিয়ায় রাজ কুন্দ্রাকে নিয়ে ফের ঠাট্টা শুরু হয়। কেউ লিখলেন, ‘আপনি মাস্কেই ভাল ছিলেন। মাস্ক খুলে আবার এসব ভুলভাল মন্তব্য শুরু করেছেন।’ আবার একজন লিখেছেন, ‘শাহরুখের নাম নিলেই সহজে প্রচারের আলোয় আসা যায়। এটা দারুণ বুদ্ধি।’ আরও এক নেটিজেন লিখেছেন, ‘আপনি বরং বিদেশেই ফিরে যান। আমরা ভারতীয়রা ভাল কাজ পছন্দ করি। শাহরুখের সঙ্গে পর্নোগ্রাফির তুলনা টানবেন না।’ যদিও রাজ কুন্দ্রা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। উল্লেখ্য, আগামী নভেম্বরে ছবিটি মুক্তি পাবে।


```