Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সত্যজিতের হাত ধরে হোক রণধীরের প্রথম ছবি, চেয়েছিলেন রাজ কাপুর! কিন্তু ফিরিয়ে দেন রায়বাবু

দুজন দু'জনের কাজকে শ্রদ্ধাও করতেন। তাই নিজের মেয়ের বিয়েতে বম্বেতে সত্যজিৎকে নিমন্ত্রণ করেছিলেন রাজ।

সত্যজিতের হাত ধরে হোক রণধীরের প্রথম ছবি, চেয়েছিলেন রাজ কাপুর! কিন্তু ফিরিয়ে দেন রায়বাবু

সত্যজিৎ রায়ের ছবিতে রণধীর, প্রযোজক রাজ কাপুর

শেষ আপডেট: 25 April 2025 19:13

দ্য ওয়াল ব্যুরো: ছয়ের দশকে বাংলার যদি সত্যজিৎ রায় (Satyajit Ray) থাকেন, বম্বেতে শ্রেষ্ঠ পরিচালক ছিলেন রাজ কাপুর (Raj Kapoor)। তবে দু'জনের ছবির ধারা সম্পূর্ণ ভিন্ন। একজন আর্ট ফিল্মমেকার অন্যজন সম্পূর্ণ মেনস্ট্রিম ছবিতে রাজ করতেন। যদিও রাজ কাপুরের বড় আর এক ভূমিকা ছিল প্রযোজক হিসেবে। নায়ক, পরিচালক আর প্রযোজক তিন রূপেই রাজ কাপুর ছিলেন অদ্বিতীয়।সত্যজিৎ রায়ের আন্তর্জাতিক পরিচয় অনেক বড় হলেও প্রযোজক পেতে তাঁর কালঘাম ছুটে যেত। 

রাজ কাপুর অসম্ভব ভক্ত ছিলেন সত্যজিৎ রায়ের কাজের। তিনি সময় করে সত্যজিতের প্রতিটি ছবি দেখতেন। দুজন দু'জনের কাজকে শ্রদ্ধাও করতেন। তাই নিজের মেয়ের বিয়েতে বম্বেতে সত্যজিৎকে নিমন্ত্রণ করেছিলেন রাজ।

When Raj Kapoor SLAPPED Rishi Kapoor For Smoking a Cigarette: 'At a Very  Young Age...' - News18

সত্যজিৎ রাজের নিমন্ত্রণ রেখেছিলেন। কিন্তু ওই অনুষ্ঠানে গিয়ে সত্যজিৎ রাজ কাপুরের আরও এক বায়নার সম্মুখীন হন। রাজ খবর পেয়েছিলেন, সত্যজিৎ রায় 'গুপী গাইন বাঘা বাইন' ছবি করবেন ভাবছেন, কিন্তু হাতে প্রযোজক নেই। বহুদিন তাই আটকে আছে সত্যজিতের স্বপ্ন।

50 Years of Goopy Gyne Bagha Byne: Ray's Biggest Box Office Success

সত্যজিৎকে টোপ দেন রাজ কাপুর। তিনি সত্যজিৎকে বলেন 'আমি আপনার 'গুগাবাবা' প্রযোজনা করব। ছবি শুরু করুন। আমাদের 'আরকে ফিল্মস' প্রযোজনা করবে 'গুপী গাইন বাঘা বাইন'।'
কিন্তু এর পেছনে রাজের ছিল নিজের স্বার্থ। 

When Raj Kapoor wanted to fund Satyajit Ray's film but Ray turned down the  offer for THIS reason | Bengali Movie News - Times of India

সত্যজিৎকে রাজ পরিবর্তে একটি শর্ত দেন । তিনি বলেন 'রায় বাবু, আপনার পরিচালনায় আমার ছেলে রণধীরকে (Randhir Kapoor) লঞ্চ করতে চাই। ছবি প্রযোজনা করব আমি, প্রধান চরিত্র করবে রণধীর আর এই ছবিও প্রযোজনা করে দেব আমি।'

এমন প্রস্তাবে আশাহত হন সত্যজিৎ রায়। তিনি চরিত্র অনুযায়ী অভিনেতা নিতেন। অভিনেতা দেখে চরিত্র গড়তেন না। আগেই প্রতিটি চরিত্রের স্কেচ এঁকে নিতেন সত্যজিৎ রায়। তিনি কিছুতেই রণধীরের জন্য ছবি করতে ইচ্ছুক হলেন না। কিন্তু 'গুগাবাবা' ছবিও যে তাহলে হবে না। 

সত্যজিৎ রায়কে উদ্ধার করতে তখন এগিয়ে এলেন অসীম দত্ত। 'প্রিয়া সিনেমা'র কর্ণধার বললেন 'সত্যজিৎ বাবু রাজ কাপুরকে পত্রপাঠ বিদায় জানান। 'গুপী গাইন বাঘা বাইন' আমি প্রযোজনা করব।'

হাঁফ ছেড়ে বাঁচলেন সত্যজিৎ রায়। আর তারপর তো 'গুপী গাইন বাঘা বাইন' ইতিহাস।


```