Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাক বাজাচ্ছে ইউভান, শুভশ্রী বলছেন 'ওয়েল ডান', মজার ভিডিও শেয়ার করলেন রাজ

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় পুজো দেখছে রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান (Yuvan)। তাঁর জন্মের পর একটা পুজো দেখেছিল সে, তবে সেসময় ইউভানের বয়স ছিল মাত্র দু'মাস। তাই এবারের পুজো অনেক বেশি উপভোগ করতে পারছে একরত্তি সেলেব-পুত্র।

ঢাক বাজাচ্ছে ইউভান, শুভশ্রী বলছেন 'ওয়েল ডান', মজার ভিডিও শেয়ার করলেন রাজ

শেষ আপডেট: 14 October 2021 02:12

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় পুজো দেখছে রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান (Yuvan)। তাঁর জন্মের পর একটা পুজো দেখেছিল সে, তবে সেসময় ইউভানের বয়স ছিল মাত্র দু'মাস। তাই এবারের পুজো অনেক বেশি উপভোগ করতে পারছে একরত্তি সেলেব-পুত্র। মহাষ্টমীতে ইউভানকে দেখা গেল ঢাকের কাঠি হাতে। কোনও এক পুজোয় ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-শুভশ্রী। সেখানেই দেখা যায় কাঠি দিয়ে দেদার ঢাক বাজাচ্ছে সে। দারুণ মজাও পাচ্ছে। ইউভানের পাশেই দাঁড়িয়ে মা শুভশ্রী। ছেলেকে ঢাক বাজাতে সাহায্য করছেন তিনি। কখনও বলছেন কাঠি ছেড়ে হাত দিয়েই বাজাও। কখনও আবার ছেলের ঢাক বাজানো দেখে উচ্ছ্বসিত হয়ে উঠছেন তিনি। হাততালি দিয়ে বলে উঠছেন, 'ওয়েল ডান!' 'ভেরি গুড!' গোটা মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে। রাজ চক্রবর্তী স্ত্রী আর ছেলের সেই ভিডিও করেছেনোঢাক। তারপর সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করতেও ভোলেননি। ফেসবুক পেজে ভিডিও শেয়ার করে লিখেছেন চেনা গানের লাইন, "ঢাক বাজা কাঁসর বাজা/ উলু দে আর শাঁখ বাজা/ বছর পরে আবার এল মা যে/এলো এলো এলো এলো মা, দূর্গা মা.." রইল সেই ভিডিওর লিঙ্ক রাজ-শুভশ্রী আর তাঁদের ছেলের এমন মজার ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা।

```