.png)
ফাইল চিত্র
শেষ আপডেট: 15 December 2024 08:34
দ্য ওয়াল ব্যুরো: সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে স্বামী আর দুই সন্তান নিয়ে দস্তুর সংসার সামলাচ্ছেন। কথা হচ্ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। পুত্র সন্তান ইউভানের অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সুখের সংসারের নানা মুহূর্ত বরাবরই মন কেড়ে নেয় ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব সক্রিয় অভিনেত্রী। সেই সঙ্গে এই ছোট্ট বয়সেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে ইউভান।
ইউভানের ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর। রয়েছে একাধিক ফ্যান পেজও। রাজের প্রোফাইলও ছেলের ভিডিওতেই ভরে গিয়েছে। রাজ চক্রবর্তী এবার ইউভানের এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, তা নজর কেড়েছে প্রচুর সংখ্যক নেটিজেনের।
View this post on Instagram
এমনিতেই ইউভানকে একা পেলে মাঝে মধ্যেই নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকেন শুভশ্রী। তবে এবার গলায় মেডেল ঝোলানো অবস্থায় একটি ছবি পোস্ট করলেন। কিন্তু কী জন্য পুরস্কার পেয়েছে ছোট্ট ইউভান? দিনকয়েকের মধ্যেই আসছে রাজ-শুভশ্রীর নতুন উপহার ‘সন্তান’। রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ছবির ইতিমধ্যেই চলছে জমজমাট প্রচার।
ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলারও। তারই মধ্যে ইউভানের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে রাজ লিখেছেন 'সন্তান'। সাদা টিশার্ট, নীল প্যান্ট আর গলায় মেডেল ছোট্ট ইউভানের। ছবি দেখে মনে হচ্ছে ইউভান স্কুলের কোনও প্রতিযোগিতায় ভাল ফল করায় পুরস্কৃত হয়েছে। ছবিতে শুভশ্রীও কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, ‘গর্বিত মাম্মি’।