Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বক্স অফিস কাঁপাচ্ছে অজয়ের 'রেইড ২', মাত্র তিন দিনে কত কোটি আয় হল জানেন?

অজয় দেবগনের ‘রেইড ২’ যেন দম ফেলতে দিচ্ছে না বক্স অফিসকে। ১ মে মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বক্স অফিস কাঁপাচ্ছে অজয়ের 'রেইড ২', মাত্র তিন দিনে কত কোটি আয় হল জানেন?

অজয় দেবগনের ‘রেইড ২’

শেষ আপডেট: 4 May 2025 12:35

দ্য ওয়াল ব্যুরো: অজয় দেবগনের ‘রেইড ২’ যেন দম ফেলতে দিচ্ছে না বক্স অফিসকে। ১ মে মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ২০১৮ সালের জনপ্রিয় হিট ‘রেইড’-এর সিক্যুয়েল হিসেবে তৈরি এই সিনেমাটি অজয়ের পাশাপাশি জায়গা করে নিয়েছে বাণী কাপুর এবং রীতেশ দেশমুখকে। রাজকুমার গুপ্ত পরিচালিত এই রাজনৈতিক থ্রিলার মুক্তির তৃতীয় দিনেই ভারতের বাজারে ৪৭.৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

Sacnilk-এর রিপোর্ট অনুযায়ী, শনিবার অর্থাৎ মুক্তির তৃতীয় দিনে ‘রেইড ২’ আয় করেছে প্রায় ১৬.০৫ কোটি টাকা। প্রথম দিন ছবিটি খাতা খুলেছিল ১৯.২৫ কোটি টাকায়। দ্বিতীয় দিনে শুক্রবার কিছুটা পতন দেখা গেলেও, আয় দাঁড়ায় ১২ কোটি টাকায়। কিন্তু শনিবার ফের দর্শকদের ভিড় বাড়ে এবং আয় গিয়ে দাঁড়ায় ১৬.০৫ কোটিতে। সব মিলিয়ে তিন দিনে মোট আয় ৪৭.৩ কোটি। শনিবার ছবির হিন্দি ভার্সনের জন্য দর্শক উপস্থিতির হার ছিল ২৩.৯৪ শতাংশ। সকালের শোতে ১২.০৪%, দুপুরে ২৬.৬৪% এবং সন্ধ্যায় সর্বাধিক ৩৩.১৫% দর্শক ভিড় করেছেন। এই উপস্থিতি ছবির জনপ্রিয়তার দিকেই ইঙ্গিত করছে।

এই ছবিতে অজয় দেবগন আবারও ফিরেছেন তাঁর চেনা ভুমিকায়—একজন সৎ আয়কর অফিসার, যিনি সাহসের সঙ্গে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে অভিযান চালান। রীতেশ দেশমুখ এই ছবিতে একজন রাজনৈতিক নেতার ভূমিকায়, যিনি টার্গেটে পরিণত হন। বাণী কাপুর এবং ‘রেইড’-এর আগের কিস্তির পরিচিত মুখ সৌরভ শুক্লাও রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।

‘রেইড ২’-এর আয় ইতিমধ্যেই অজয়ের একাধিক জনপ্রিয় সিনেমার উইকএন্ড কালেকশন ছাপিয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে ‘আজাদ’ (৪.০৫ কোটি), ‘ময়দান’ (১৯.৫৫ কোটি), ‘রেইড’ (৪১.০১ কোটি), ‘দৃশ্যম’ (২৩.০৫ কোটি), ‘বোল বচ্চন’ (৪৩.১০ কোটি), ‘সিংহম’ (৩০.৯৮ কোটি) এবং ‘গোলমাল ৩’ (৩৩.৫৮ কোটি)। বক্স অফিস বিশ্লেষকদের মতে, ‘রেইড ২’ বর্তমানে হাউসফুল ৪, বাজিরাও মাস্তানি এবং থ্রি ইডিয়টস-এর মতো সুপারহিট সিনেমার উইকএন্ড আয়কে ছাপিয়ে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত ‘ভুল ভুলাইয়া ২’ এবং ‘তানহাজি’-র মতো ব্লকবাস্টার ছবির চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে।


```