Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাগ্য মিলিয়ে দিল রাই ও অনির্বাণের জুটিকে, তারপরই দুর্ঘটনা, কোন দিকে মোড় নেবে 'মিঠিঝোরা'?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’-য় অবশেষে এক হল রাই (আরাত্রিকা মাইতি) ও অনির্বাণ (সুমন দে)।

ভাগ্য মিলিয়ে দিল রাই ও অনির্বাণের জুটিকে, তারপরই দুর্ঘটনা, কোন দিকে মোড় নেবে 'মিঠিঝোরা'?

‘মিঠিঝোরা’

শেষ আপডেট: 22 February 2025 19:29

দ্য ওয়াল ব্যুরো: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক (Tv Serial) ‘মিঠিঝোরা’ (Mithijhora)-য় অবশেষে এক হল রাই (আরাত্রিকা মাইতি) ও অনির্বাণ (সুমন দে)। দীর্ঘদিনের দূরত্ব ও ভুল বোঝাবুঝির পর তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছিল। তবে ভাগ্য আবারও মিলিয়ে দিল এই জুটিকে। সব বাধা কাটিয়ে নতুন করে শুরু হলো রাই ও অনির্বাণের সম্পর্ক। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, মিলনের পর নিজেদের সময় কাটাতে মধুচন্দ্রিমায় গিয়েছেন তাঁরা। কিন্তু এই আনন্দের সফরেই ঘটতে চলেছে এক বড় অঘটন।  

প্রোমোতে দেখা যায়, মধুচন্দ্রিমার সময় আচমকাই এক বিপদের মুখোমুখি হন অনির্বাণ। হঠাৎ এই ঘটনায় হতবাক রাই ও দর্শকরা। সদ্য সব ঝড় পেরিয়ে একে অপরের কাছে এসেছিলেন তাঁরা, তার মধ্যেই এমন দুর্ঘটনা! অনির্বাণ কি বেঁচে ফিরতে পারবে? রাই কীভাবে এই পরিস্থিতি সামলাবে? এই প্রশ্নের উত্তর খুঁজছেন দর্শকরা।  

তবে উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ধারাবাহিকের নতুন পর্বগুলোর জন্য। জানিয়ে রাখি, ‘মিঠিঝোরা’-র সম্প্রচার সময়েও এসেছে পরিবর্তন। এবার সোম থেকে শুক্র, রাত ১০টা ৩০ মিনিটে দেখা যাবে এই জনপ্রিয় জুটি রাই ও অনির্বাণকে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাঁদের প্রিয় জুটির জীবনে কী নতুন মোড় আসে, তা জানার জন্য।  


```