Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘শাহরুখ সুপারস্টার হবেন, নিশ্চিত ছিলাম!’ বাদশার প্রশংসায় পঞ্চমুখ স্কুলের সহপাঠী

'আমি নিশ্চিত ছিলাম ও একদিন বড় তারকা হবেই। তবে শাহরুখ কোন জগতে নাম করবে, সেটা ঠিক ছিল না। ওঁর মতো প্রতিভা আগামী ১০০০ বছরেও আসবে না।'

‘শাহরুখ সুপারস্টার হবেন, নিশ্চিত ছিলাম!’ বাদশার প্রশংসায় পঞ্চমুখ স্কুলের সহপাঠী

শেষ আপডেট: 26 October 2023 13:35

দ্য ওয়াল ব্যুরো: গায়ক পলাশ সেনের পর এবার শাহরুখ খানকে নিয়ে প্রশংসা শোনা গেল তাঁর স্কুলের জুনিয়র অভিনেতা রাহুল দেবের মুখে। মূলত দক্ষিণী ছবির অভিনেতা রাহুল শাহরুখের সঙ্গেই পড়তেন নিউদিল্লির সেন্ট কলম্বাস স্কুলে। আর স্কুলে পড়াকালীন শাহরুখ যে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, সেই কথাই শোনা গিয়েছে রাহুলের মুখে। ফুটবল, ক্রিকেট, হকি-সহ নানারকম খেলাতেই পটু ছিলেন অভিনেতা। শাহরুখ যে সুপারস্টার হবেন, তা নিয়ে নিশ্চিত ছিলেন রাহুল, এমনটাই বলেছেন তিনি।

রাহুল দেব বলেন, “শাহরুখ আমার স্কুলের সিনিয়র ছিলেন। স্কুলে আমরা একই ক্রিকেট টিমের সদস্য ছিলাম। শাহরুখ উইকেটকিপিং করতেন, আর আমি ছিলাম দলের ফাস্ট বোলার। শুধু খেলা নয়, আরও প্রচুর প্রতিভা ছিল শাহরুখের। হকি হোক বা ক্রিকেট, ফুটবল হোক বা বিতর্কসভা, সবেতেই ও ছিল ফার্স্ট ক্লাস। আমি নিশ্চিত ছিলাম ও একদিন বড় তারকা হবেই। তবে কোন জগতে শাহরুখ নাম করবে, সেটা ঠিক ছিল না। ওঁর মতো প্রতিভা আগামী ১০০০ বছরেও আসবে না।”

এর আগে গায়ক পলাশ সেনের মুখেও শোনা গিয়েছিল শাহরুখ-স্তুতি। তিনিও শাহরুখের সঙ্গে ওই একই স্কুলে পড়াশোনা করেছেন। পলাশ বলেছিলেন, তিনি অভিনয় জগতে শাহরুখকে দেখে খানিক বিস্মিতই হয়েছিলেন। কিন্তু কেন? পলাশের কথায়, “স্কুলে পড়ার সময় শাহরুখ স্পোর্টসে দারুণ পারদর্শী ছিলেন। এছাড়াও, ড্রামা, ডিবেটেও তাঁর জুড়ি মেলা ভার ছিল। স্কুলে পড়ার সময় থেকেই ও একজন সুবক্তা। আমি এটুকু হলফ করে বলতে পারি, ও সিনেমায় না এসে অন্য কোনও ক্ষেত্রে গেলেও আরও বড় কিছু হতে পারত।”


```