Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

অনল-কাকলিকে চেনেন না, পরমাদি’র লজ্জা হওয়া উচিত: রাহুল

অনল-কাকলিকে পরমাদি আপনি না জানতে পারেন সেটা আপনার নাগরিকবোধের অসুবিধে।

অনল-কাকলিকে চেনেন না, পরমাদি’র লজ্জা হওয়া উচিত: রাহুল

রাহুল বন্দ্যোপাধ্যায়, পরমা বন্দ্যোপাধ্যায়, কাকলি চৌধুরী

শেষ আপডেট: 3 April 2025 20:07

দ্য ওয়াল ব্যুরো: গত ক'দিনে জোর টক্কর জমে উঠেছে 'রোজগেরে গিন্নী' খ্যাত সঞ্চালিকা, সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায় ও যাত্রা সম্রাজ্ঞী কাকলি চৌধুরীর মধ্যে। পরমার 'যাত্রা টাইপ' মন্তব্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন কাকলি। এবার এ নিয়েই মুখ খুললেন অভিনেতা-লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও। ফেসবুকে এক লাইভ ভিডিওর মধ্যে দিয়ে নিজের বক্তব্য রাখলেন এ বিষয়ে। 

রাহুলের কথায়, "ফেসবুক লাইভে এসে গায়িকা-সঞ্চালিকা পরমা বন্দ্যোপাধ্যায় একটি ওয়েব সিরিজের অভিনয়কে 'যাত্রা টাইপ' বলেছেন। যা নিয়ে যাত্রা সম্রাজ্ঞী কাকলি চৌধুরী প্রতিবাদ করেন। আমার মনে হয় এই বিষয়ে কিছু বলা দরকার। পরমাদিকে বলি একজন শিল্পী হিসেবে অন্য শিল্প মাধ্যমকে সম্মান সবসময় করা উচিত। আমি নিজে যাত্রা করেছি বলে জানি তিন ঘণ্টা আলোর সামনে দাঁড়িয়ে, ক্ষমাহীন দর্শকের সামনে দাঁড়িয়ে পারফর্ম করা কতটা কঠিন। এরা নন্দন অ্যাকাডেমির দর্শক নয় যে কানেকানে বলবে, আপনার অভিনয় খারাপ হয়েছে। খারাপ হলে মাঠের দর্শক পনের মিনিটে মাঠ ফাঁকা করে বেরিয়ে যাবে। দিনের পর দিন এই ক্ষমাহীন দর্শকদের মনোরঞ্জন করেন যারা তাঁদের ক্ষমতা কম নয়। তাই আমাদের 'যাত্রা করনা', 'যাত্রা টাইপ' কথা গুলো সাজে না।"

তিনি আরও যোগ করেন, "পরমাদি আপনি যাত্রার কতটুকু জানেন? যাত্রায় শুধুই চড়া দাগের অভিনয় হয় আপনাকে কে বলল? ছোটবেলায় আপনি যাত্রা দেখেছেন বলেছেন বেশ কথা। কিন্তু যাত্রার কত রকমের অভিনয় আপনি দেখেছেন? কত ধরনের যাত্রা আপনি দেখেছেন? " 

এ প্রসঙ্গে জানিয়ে রাখা যাক, বুধবার পরমা 'দ্য ওয়াল' কে জানিয়েছিলেন , তিনি কাকলি চৌধুরীকে চেনেন না। রাহুল এ বিষয়ে বললেন, "অনল-কাকলিকে আপনি চেনেন না। পরমা বন্দ্যোপাধ্যায় আপনার লজ্জা হওয়া উচিত। অনল-কাকলিকে আপনি না জানতে পারেন সেটা আপনার নাগরিকবোধের অসুবিধে। আপনার কাছে কলকাতাটাই সব। একবার কলকাতার বাইরে গিয়ে জানুন অনল-কাকলি কে? জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী-কে জিজ্ঞেস করবেন কাকলি-অনল কারা? উত্তর পেয়ে যাবেন পরমা বন্দ্যোপাধ্যায়। সুদীপ্তাদি নিজে কাকলি চৌধুরীর অভিনয় নিজে দর্শক হিসেবে গিয়ে দেখেন।"

পরমার উদ্দেশ্যে শেষ কথা রাহুল বলেন, "শিল্পী হলে আগে অন্য শিল্পকে শ্রদ্ধা করতে শিখুন পরমাদি। না হলে কিচ্ছু হবেনা পরমাদি। আপনার সঙ্গে আমার অত্যন্ত ভাল সম্পর্ক, চিরকাল ভাল ব্যবহার পেয়েছি, এই কথা গুলো আপনার থেকে কাম্য নয়।" রাহুলের এই মন্তব্য আরও এক বার উস্কে দিয়েছে যাত্রা-বিতর্ক। যদিও পরমার দাবি, যাত্রা শিল্পীদের অসম্মান করা তাঁর উদ্দেশ্য ছিল না। যাত্রার চড়া দাগের অভিনয় হয়, সে কারণেই উল্লিখিত ওয়েবসিরিজটিকে যাত্রার সঙ্গে তুলনা করেছেন তিনি। 


```