Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বিজেপি মনোভাবাপন্ন’ বিবেক অগ্নিহোত্রীর ছবিকে ‘না’ করলেন রাহুল

‘তাসখন্দ ফাইলস’, ‘কাশ্মীর ফাইলস’ শেষ। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী ছবি ‘দ্য দিল্লি ফাইলস’।

‘বিজেপি মনোভাবাপন্ন’ বিবেক অগ্নিহোত্রীর ছবিকে ‘না’ করলেন রাহুল

শেষ আপডেট: 19 December 2024 16:44

অরুনাভ বসু

‘তাসখন্দ ফাইলস’, ‘কাশ্মীর ফাইলস’ শেষ। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর পরবর্তী ছবি ‘দ্য দিল্লি ফাইলস’। গত অক্টোবর মাসে প্রকাশ্যে আসে ছবির ফার্স্ট লুক। ‘দ্য দিল্লি ফাইলস’ এই লাইনের ঠিক নিচে লেখা ছিল ‘দ্য বেঙ্গল চ্যাপ্টার’। ছবির সঙ্গে যে বাংলার একটা গভীর যোগ, তা বোঝা গিয়েছিল। তারপর খবরে আসে, ছবিতে ‘দুষ্টু চরিত্রে’ অভিনয় করছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এবং তারপর ‘দ্য ওয়াল’-এর এক্সক্লুসিভ খবরে উঠে আসে, ছবিতে রয়েছেন বাংলার আরেক অভিনেতা সৌরভ দাস। এ তো ছিল সব পুরনো খবর, কারা এই ছবিতে অভিনয় করছেন তা নিয়ে।

কিন্তু ‘দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ছবিতে অফার করা সত্বেও তা নাকচ করলেন, কোন অভিনেতা? এবং কী তার কারণ? এবার সেই খবর এল প্রকাশ্যে। সম্প্রতি ‘দ্য ওয়াল’কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় জানালেন সে কথা। তিনি বলেন, ‘মুম্বইতে কোনও কাজের কথা চলছে না। তবে একটি কাজ এসেছিল, আমি করিনি, রাজনৈতিক কারণে’

রাহুলের কাছে প্রশ্ন ছিল, সেই ছবির গল্প কি রাজনীতিকেন্দ্রিক? তিনি বলেন, ‘কলকাতার উপর একটা ছবি হচ্ছে। যিনি ডিরেক্টর, তিনি বিজেপি মনোভাবাপন্ন বলে আমার বিশ্বাস, এবং তিনি ওই ফাইলস-টাইপের ছবি করে। সেখানে নায়িকার বাবার একটি চরিত্র করবার প্রস্তাব আসে। ডাক্তার। খুবই ভাল চরিত্র। কিন্তু কলকাতাকে নিয়ে একটা ওরকম বিভেদসৃষ্টিকারী ছবি হবে, এবং আমি তার অংশ হব, তা হতে পারে না।’

ছবির বিষয়বস্তু ডিরেক্ট অ্যাকশন ডে, নোয়াখালি ঘটনার উপর ভিত্তি করে বানানো হচ্ছে এই ছবি। আবার অন্যদিকে ছবির নাম দিল্লি ফাইলস। পরিচালক বিবেক অগ্নিহোত্রী এই প্রসঙ্গে এক সর্বভারতীয় এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি ছবির নাম বেঙ্গল ফাইলস রাখতে পারতাম। বাংলার রাজনীতি কীভাবে ভারতের ভাগ্য নির্ধারণ করেছে সেটাই দেখাবে এই ছবি, এই ভেবে। তবে, দিল্লি ফাইলস এই জন্যই রাখলাম কারণ প্রাথমিক ভাবে ভারতের ভাগ্য দিল্লিতেই নির্ধারিত হয়।’’

আগামী বছর (২০২৫)-এর ১৫ অগস্ট মুক্তি পাবে ‘দ্য দিল্লি ফাইলস’। তাঁর কথায়, তাঁর মতে ১৯৪০ সালে দিল্লিতে যেটা ঘটেছে সেটার ফল ভোগ করছে বাংলা।

প্রসঙ্গত, ছবির শুটিং শুরু হয় চলতি বছর ১০ নভেম্বর। মুম্বইতে চলছে শুটিং। ছবিতে শাশ্বত-সৌরভ ছাড়াও রয়েছেন অগ্নিহোত্রীর স্ত্রী পল্লবী যোশী, যিনি ছবিটির সহ-প্রযোজনাও করছেন। এছাড়াও রয়েছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পুনীত ইসার, গোবিন্দ নামদেব, বাব্বু মান এবং পালোমি ঘোষ।


```