
শেষ আপডেট: 27 April 2023 09:39
দ্য ওয়াল ব্যুরো: এ আর রহমান বরাবরই স্বল্পভাষী। তবে তাঁর গানের সুর কথা বলে। আসমুদ্রহিমাচল তাঁর সুরে মুগ্ধ। বিশ্ববাসীকেও তিনি 'জয় হো'র সুরে মাতিয়েছেন। তবে সঙ্গীত পরিচালকের মাতৃভাষার প্রতি ভালবাসা বারবার প্রকাশ পেয়েছে। অনুষ্ঠানের মঞ্চ থেকে সাক্ষাৎকার, হিন্দি সরিয়ে তামিলেই মনের কথা বলেছেন। সম্প্রতি চেন্নাইয়ের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্ত্রী সায়রা বানুকেও তামিল ভাষায় কথা বলতে অনুরোধ করলেন তিনি। হিন্দি ইংরাজীর যুগে রহমানের মাতৃভাষার প্রতি টান মানুষের মন ভরিয়েছে। সেই ভিডিও ক্লিপটি ভাইরালও হয়েছে।
সম্প্রতি রহমান তাঁর স্ত্রী সায়রা বানুর সঙ্গে চেন্নাইয়ে ভিকাটান অ্যাওয়ার্ড শোতে (award function) অংশ নিয়েছিলেন। রহমানকে পুরষ্কার দেওয়ার পর তিনি তামিলেই পুরো বক্তব্য পেশ করেন। তারপর অনুষ্ঠানের সঞ্চালক যখন সায়রা বানুকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানান, তক্ষুনি রহমান (Rahman said his wife) বলেন 'হিন্দিতে নয়, তামিলে কথা বলো (speak in tamil not hindi)।'
এর উত্তর সায়ার বলেন, 'আমি তামিল ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারি না। তাই, আমাকে ক্ষমা করুন। আসলে রহমানের কণ্ঠ আমার প্রিয়। আমি তাঁর কণ্ঠের প্রেমে পড়েছিলাম। আমি শুধু এটাই বলতে পারি।'
১৯৯৫ সালে সায়রার সঙ্গে বিয়ে হয় রহমানের। তাঁদের রয়েছে তিন সন্তান খাতিজা, রহিমা ও আমিন। এত বছর পরও তাঁদের বন্ধুত্ব, ভালবাসায় মজেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, বর্তমানে এ আর রহমান ও মণি রত্নমের পনিয়িন সেলভান: পার্ট ২-এর মুক্তির জন্য অপেক্ষায় রয়েছে। ছবিটি আগামী ২৮ এপ্রিল মোট পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ছবিটির জন্য। এছাড়াও তাঁর সুর করা বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
বিনোদ-অমিতাভ ছিলেন 'হরিহর আত্মা', দু'জনের একাধিক ছবি আজ বলিউডের কাল্ট ক্লাসিক