Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ছোট্ট রাহার পরনে দেড় লাখি জামা! ‘বড় দাদু’র জন্মদিনে ফ্যাশনে বাজিমাত রণবীর-আলিয়ার মেয়ের

জন্ম থেকেই বলিউড থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহা।

ছোট্ট রাহার পরনে দেড় লাখি জামা! ‘বড় দাদু’র জন্মদিনে ফ্যাশনে বাজিমাত রণবীর-আলিয়ার মেয়ের

ফাইল চিত্র

শেষ আপডেট: 16 February 2025 11:59

দ্য ওয়াল ব্যুরো: জন্ম থেকেই বলিউড থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘কিউটনেস’ মন জিতে নিয়েছে নেটিজেনদের। তবে এবার শুধুই মিষ্টত্ব নয়, স্টাইলেও বাজিমাত করল রাহা। দাদু রণধীর কাপুরের জন্মদিনের পার্টিতে তাঁর লুক নজর কেড়েছে সকলের। শনিবার কাপুর পরিবারের এই বিশেষ উদযাপনে রাহা হাজির হয়েছিল ঠাকুমা নীতু কাপুরের সঙ্গে। 

পার্টিতে ছিলেন করিনা কাপুর খানও, সঙ্গে তাঁর দুই পুত্র জেহ ও তৈমুর। রাহার পার্টি লুক ছিল একেবারেই রাজকীয়। বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড 'ডলস অ্যান্ড গাব্বানা'-র সাদা লেসের ফ্রকে সেজেছিল সে। এই এম্পায়ার লাইন ক্রিস্টেনিং ড্রেসটির দাম প্রায় '১.৫৯ লক্ষ টাকা'! শুধু তাই নয়, তাঁর পায়ে ছিল বিলাসবহুল ডিজাইনার 'ফয়েলড ল্যাম্বস্কিন ডিজি অরিজিনাল লো-টপ স্নিকার', যার দাম প্রায় '৩৪ হাজার টাকা'।  

ঠাকুমা নীতু কাপুর এদিন হাজির হয়েছিলেন ব্লেজার ও জিনসে, কালো সানগ্লাস ও হ্যান্ডব্যাগে সম্পূর্ণ করছিলেন নিজের স্টাইল স্টেটমেন্ট। রণধীর কাপুরের জন্মদিনে কাপুর পরিবার একত্রিত হয়েছিল পুরনো ঘরানার আমেজে। পার্টিতে শ্লোকা আম্বানি হাজির হয়েছিলেন দুই সন্তান পৃথ্বী ও বেদাকে নিয়ে। মালাইকা আরোরাও ছিলেন অনুষ্ঠানে।  

রণবীর-আলিয়া ২০২২ সালে বিয়ে করেন এবং একই বছরের নভেম্বরে তাঁদের কন্যা রাহার জন্ম হয়। প্রথম বছর মেয়েকে ক্যামেরার আড়ালে রাখলেও ২০২৩ সালের ক্রিসমাসে পরিবারের ঐতিহ্যবাহী মধ্যাহ্নভোজের দিন প্রথমবার প্রকাশ্যে আনেন তাঁরা। তখন থেকেই রাহা সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবার তাঁর স্টাইল স্টেটমেন্টও নজর কাড়ল নেটপাড়ার!


```