.jpg)
ফাইল চিত্র
শেষ আপডেট: 19 December 2024 14:18
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে, প্রথম থেকেই নিজের প্রেগন্যান্সি শ্যুট করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। জানা গিয়েছিল সেদিন, যেদিন তিনি বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে 'সিস্টার মিডনাইট' সিনেমার প্রদর্শনীতে গিয়েছিলেন। অনুষ্ঠানে আসতেই সেই বেবি বাম্পের ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কয়েকদিন আগেই সন্তানের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
এবার তিনি প্রেগন্যান্সি শ্যুটের ছবি শেয়ার করে বিশেষভাবে নজর কাড়লেন। সন্তানের জন্মের আগে নয়, জন্মের এক সপ্তাহ পরে এই ছবিগুলো শেয়ার করেছেন তিনি। তাঁর সিনেমাগুলি যেমন বোল্ড তেমনই তাঁর প্রেগন্যান্সি ফোটোশুটও খুবই সাহসী। প্রথমে রাধিকা তাঁর শিশুর সঙ্গে একটি ছবি শেয়ার করে সবাইকে সুখবর দিয়েছেন। তারপর এই ফোটোগুলি সবার সঙ্গে শেয়ার করে নেন।
মা হওয়ার ঠিক এক সপ্তাহ আগে এই ফটোশুট করেছিলেন তিনি। তবে শুধু ছবি পোস্ট করেছেন এমনটা নয়। সেই সঙ্গে ক্যাপশনে যা লিখেছেন, তাতেই অনুরাগীদের চোখ কপালে উঠেছে। তিনি জানালেন, গর্ভাবস্থার সময়ে তিনি ঠিক কেমন অনুভব করেছিলেন। সেখানে তিনি বলেন, 'গোটা প্রেগন্যান্সি জার্নিটাই আমার কাছে স্বপ্নের মতো ছিল। আসলে আমরা আগে থেকে কোনও প্ল্যান করিনি। তাই প্রথম প্রেগন্যান্সির খবর শুনে ভীষণভাবে অবাক হয়েছিলাম আমি। তবে এই কটা মাসেই বুঝে গিয়েছি প্রেগন্যান্সি কোনও মজার কথা নয়। মেনোপজ বা পিরিয়ডের মতো খুব স্বাভাবিক ঘটনা হলেও হরমোনের ভারসাম্যহীনতার লড়াইটা খুব কঠিন। সেইটা সন্তানের জন্ম দিতে গিয়ে বুঝতে পেরেছি। আসলে সন্তানের জন্ম দেওয়া আনন্দের, কিন্তু কেউ কঠিন সময়ের কথা বলে না।'
View this post on Instagram
এখানেই শেষ নয়, অভিনেত্রী আরও লিখেছেন, 'আমি নিজেকে এইভাবে কোনওদিন দেখব, তা ভাবতেও পারিনি। প্রেগন্যান্সির পর থেকে হঠাৎ করে অনেকটা ওজন বেড়ে গিয়েছিল আমার। শরীর ক্রমশ ফুলে যেতে থাকল। রাতগুলোও জেগে জেগে কাটিয়েছি। সারাদিন মন মেজাজ খারাপ হয়ে থাকতো। কিচ্ছু ভাল লাগতো না। তবে এত কিছু পরিবর্তনের মধ্যেও সৌন্দর্য দেখতে পাচ্ছি আমি।'