
শেষ আপডেট: 19 May 2023 09:01
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি অনুষ্ঠিত হল স্বরক্ষেপণ আয়োজিত রবীন্দ্র জয়ন্তী উদযাপন (Rabindra Jayanti celebration of swarakhepon) "জন্মদিনে রবি ঠাকুর"। অনুষ্ঠানের মূল মন্ত্র ছিল চেতনার রঙে হৃদয় রাঙানো। রবীন্দ্রনাথ যেন বরাবরই আধুনিক। তাই এই আধুনিকতার যুগে রবীন্দ্রনাথকে আধুনিক ভাবেই শ্রদ্ধাজ্ঞাপন করা হল তাঁর গান, কবিতা ও তাঁর কথার মাধ্যমে।
স্বরক্ষেপণের ছাত্রছাত্রীদের আবৃত্তি ও গানের অপূর্ব অনুষ্ঠান ছাড়াও উপস্থিত ছিলেন স্বনামধন্য লেখিকা ও অভিনেত্রী মৈত্রেয়ী। আড্ডার আঙিনায় এক নতুন মোড়কে পরিবেশন করা হল আধুনিক যুগে রবীন্দ্রনাথ ও তাঁরই সৃষ্টি রবীন্দ্রসঙ্গীত।

শিল্পী মৈত্রেয়ীর কথায় ও কণ্ঠশিল্পী বাসবদত্তা মজুমদারের গানে দক্ষিণ কলকাতার ঐতিহাসিক ট্রাম ওয়ার্ল্ড ক্যাফেতে এক অভূতপূর্ব সন্ধ্যা উদযাপন করা হল। বাসবদত্তার কণ্ঠে "তোমারও অসীমে" গানটি যেন অদ্ভুত শান্তির পরিবেশ তৈরি করে।

সঙ্গে উপস্থিত ছিলেন কবি সুদীপ ভট্টাচার্য। অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ আকর্ষণ ছিল ফকিরা ব্যান্ডের তিমির বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীত নিবেদন। শুধু একটি গিটার নিয়ে তিমিরের আবেগী কণ্ঠে "আজ যেমন করে গাইছে আকাশ" ক্যাফেতে উপস্থিত সব ভাষার শ্রোতাদের মুগ্ধ করে। কিবোর্ডে ছিলেন বিকাশ সাধূখা ও তবলায় রানা বোস।
বিশ্বকবির জন্মদিনে বিবর্ণ বিশ্বভারতী, বাতিল করা হয়েছে মূল দুটি অনুষ্ঠান