Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নব নালন্দার রবীন্দ্রস্মরণ, ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন

২৫ বৈশাখ নজরুল মঞ্চে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হল নব নালন্দার রবীন্দ্রস্মরণ অনুষ্ঠান।

নব নালন্দার রবীন্দ্রস্মরণ, ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন

নব নালন্দার রবীন্দ্রস্মরণ অনুষ্ঠান

শেষ আপডেট: 10 May 2024 16:29

শুভদীপ বন্দ্যোপাধ্যায় 

নব নালন্দা গ্রুপ অফ স্কুলের বিশেষত্ব তারা পড়াশোনাকে বোঝা করে ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দেয় না। স্কুল কর্তৃপক্ষ পাঠ্যপুস্তকের পাশাপাশি গান-বাজনা, নাচ, নাটক, আবৃত্তির চর্চায় উতসাহিত করে ছাত্রছাত্রীদের।

২৫ বৈশাখ নজরুল মঞ্চে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হল নব নালন্দার রবীন্দ্রস্মরণ অনুষ্ঠান। অংশ গ্রহণ করেন কলকাতা ও শান্তিনিকেতন সহ নব নালন্দার পাঁচ শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তনীরা। এছাড়াও অংশগ্রহণ করেন কলকাতার প্রথিতযশা আমন্ত্রিত শিল্পীরা। অলক রায়চৌধুরী, ইমন চক্রবর্তী, মনোজ মূরলী নায়ার, মনীষা মূরলী নায়ার, শোভন গঙ্গোপাধ্যায়, শ্রেয়া গুহঠাকুরতা, চন্দ্রাবলী রুদ্র দত্ত, সুতপা বন্দ্যোপাধ্যায়, রিনি বিশ্বাস, রিমা মিত্র, মৌনিতা চট্টোপাধ্যায়, শীর্ষ রায়, শমীক পাল, দেবাদৃত চট্টোপাধ্যায়, সৈকত শেখরেশ্বর রায়, প্রিয়াঙ্গী লাহিড়ী, এরিনা মুখোপাধ্যায়, অদিতি গুপ্ত, প্রবুদ্ধ রাহা, অরিত্র দাশগুপ্ত, সিসপিয়া বন্দ্যোপাধ্যায়, সৈকত শেখরেশ্বর রায়, প্রদীপ দত্ত প্রমুখ শিল্পীরা। 

নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র জানালেন, 'নব নালন্দার রবীন্দ্র স্মরণ খুব ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। ১৯৯৬ সাল থেকে হয়ে আসছে। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে সংস্কৃতিমনস্কতা গড়ে তুলতে এই অনুষ্ঠানের আয়োজন।আগে এই অনুষ্ঠান নব নালন্দা সংলগ্ন বুলেভার্ডে হতো। এখন নজরুল মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করাহয়।'

শুরুতেই ইমন চক্রবর্তী, সুমন পান্থী, শোভন গাঙ্গুলির গান মন ভরালো। রিনি বিশ্বাসের মিষ্টি উপস্থিতিতে পাঠও অনন্য । চন্দ্রাবলী রুদ্র দত্ত গাইলেন 'আলোকের এই ঝরনা ধারায় ধুইয়ে দাও'। সুতপা বন্দ্যোপাধ্যায় বহু পরিচিত 'কৃষ্ণকলি আমি তারেই বলি' আবৃত্তি করে মন জয় করে নিলেন।

এছাড়াও এদিন পরিবেশিত হয় একক সংগীত, আবৃত্তি, পাঠ, নৃত্যনাট্য, রবীন্দ্র নৃত্যগীতি আলেখ্য, নাটক, শ্রুতিনাটক, অর্কেস্ট্রা।

অরিজিৎ মিত্রর পরিকল্পনা ও পরিচালনায় পরিবেশিত হয়, রবীন্দ্র কবিতা অবলম্বনে 'হোরিখেলা' নৃত্যগীতি। নব নালন্দা শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা পরিবেশন করেন নৃত্যগীতি আলেখ্য 'পূজারিণী'। নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তনের নিবেদনে ছিল নৃত্য-গীতি আলেখ্য 'রাজমৃগয়া'। সুতপা বন্দ্যোপাধ্যায়ের দল 'সুতপা ঘরানা'র নিবেদনে ছিল কবিতা কোলাজ, 'আমি অন্তঃপুরের মেয়ে'। ফুলিয়া আনন্দধ্বনির নিবেদনে ছিল রবীন্দ্র নৃত্যনাট্য 'শাপমোচন'।

নব রবিকিরণের ছোট থেকে বড় ছাত্রছাত্রীদের রবি গানে তালিম দিয়ে কোরাসে সঙ্গীত পরিবেশন করালেন দেবাদৃত চট্টোপাধ্যায় ও অরিত্র দাশগুপ্ত। নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন ও নব রবি কিরণ এর পরিবেশনায় ছিল সম্মেলক গান। নানা রঙে রবিঠাকুর পরিবেশনায় ছিল 'সূর্যাবর্ত'।

সিলেবাসের পড়ার বাইরেও যে সাহিত্যকে ভালবেসে সংস্কৃতিকে ভালবেসে যোগ্য মানুষ হওয়া যায় তা প্রমাণ করে দেখিয়েছে নবনালন্দা।


```