Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা ভাষাতেও মুক্তি পাবে 'পুষ্পা ২'! আল্লু অর্জুনের এই ছবিতে কণ্ঠ দেবেন কে  

পুষ্পা ২ শুধু হিন্দি, তামিল, মালয়লম, তেলুগু, কন্নড় ভাষাতেই নয়, পুষ্পা ২ মুক্তি পাবে এবার বাংলা ভাষাতেও। আর বাংলা ভার্সানে প্লে ব্যাক করবেন জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস।

বাংলা ভাষাতেও মুক্তি পাবে 'পুষ্পা ২'! আল্লু অর্জুনের এই ছবিতে কণ্ঠ দেবেন কে  

তিমির বিশ্বাস এবং আল্লু অর্জুন

শেষ আপডেট: 23 April 2024 20:23

দ্য ওয়াল ব্যুরো:  ২০২১ সালে মুক্তি পেয়েছিল দক্ষিণী সিনেমা 'পুষ্পা দ্য রেইজ'। বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল এই ছবি। প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসা করে দক্ষিণী এই ছবি। তিন বছর পর এবার আসতে চলেছে ছবিটির দ্বিতীয় পর্ব। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার। যা রীতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে। প্রথম টিজারেই দর্শকদের চমকে দিয়েছেন আল্লু অর্জুন এবং রশ্মিকারা। জানা গিয়েছে, পুষ্পা ২ শুধু হিন্দি, তামিল, মালয়লম, তেলুগু, কন্নড় ভাষাতেই নয়, পুষ্পা ২ মুক্তি পাবে এবার বাংলা ভাষাতেও। আর বাংলা ভার্সানে প্লে ব্যাক করবেন জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস। যদিও তিমির এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।  

গত বছর আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পেয়েছিল 'পুষ্পা ২' ছবির প্রথম পোস্টার। সেই পোস্টারে পুষ্পারাজ তথা আল্লুর লুক দেখে সকলেই প্রায় চমকে উঠেছিল। কারণ এর আগের কোনও ছবিতে আল্লুর এমন লুক কেউ দেখেনি। পরনে শাড়ি, কানে দুল, গলায় লেবুর মালা, একমুখ দাড়ি-গোঁফ,মুখে রঙ মাখা যা দেখে ভক্তরা হইচই ফেলে দিয়েছে।  

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, 'পুষ্পা' ছবির দ্বিতীয় ভাগে থাকবে বড়সড় বদল। এমনকী ছবির ক্লাইম্যাক্সও দর্শকদের চমকে দেবে। ছবির পরিচালক সুকুমার জানিয়েছেন, 'পুষ্পা' ছবিটি যেভাবে গোটা দেশে সাফল্য পেয়েছিল, সেই বিষয়টি মাথায় রেখেই ছবিটির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে। ছবিটির দ্বিতীয়ভাগ ‘পুষ্পা ২- দ্য় রুল’ কে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। ছবিটি বিগ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১৫ অগস্ট।


```