Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষ হয়নি ‘পুষ্পা-২’র শুটিং! সিঁদুরে মেঘ দেখছেন পরিচালক সুকুমার?

চারিদিকে পুষ্পধ্বনি! তিনি আসছেন। কলেজে সবেমাত্র পা দেওয়া ছেলেটা থেকে মুদির দোকানের শ্যামলদা জানেন ‘তিনি আসছেন’।

শেষ হয়নি ‘পুষ্পা-২’র শুটিং! সিঁদুরে মেঘ দেখছেন পরিচালক সুকুমার?

পুষ্পা রাজ

শেষ আপডেট: 22 November 2024 17:34

দ্য ওয়াল ব্যুরো: চারিদিকে পুষ্পধ্বনি! তিনি আসছেন। কলেজে সবেমাত্র পা দেওয়া ছেলেটা থেকে মুদির দোকানের শ্যামলদা জানেন ‘তিনি আসছেন’। ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে পা পড়বে তাঁর। ‘ফ্লাওয়ার নেহি, ফায়ার হ্যাঁয় মে, ঝুকেগা নেহি’ রব উঠবে দিকে-দিকে। তুমুল তুফানে উথালাপাথাল হবে বক্সঅফিস! ‘পুষ্পা’ আসছে। পাড়ার ঠেক থেকে ইউটিউবে এখন শুধুমাত্র পুষ্পা প্রলাপ! ভিউয়ারশিপের নম্বর খেলায় বাঘা-বাঘা ফিল্মকে পিছনের সারিতে হটিয়ে দিয়েছে সুকুমারের ছবি। তাবড়-তাবড় অভিনেতাদের রণক্ষেত্র হয়ে দাঁড়াবে সিলভার স্ক্রিন। আল্লু আর্জুন (allu arjun), ফহাদ ফাসিল (fahadh faasil), রশ্মিকা মন্দানা (rashmika mandanna) আরও কত কত কে!

রেকর্ডের নিরিখেও যে এই ছবি কোন মাত্রা ছুঁয়েছে, তা কিছু নম্বরই বলে দিতে পারে। মাত্র ২৪ ঘণ্টায় ১,০২০ লাখ ভিউ ছাড়িয়ে যায় ছবির ট্রেলর। যা তেলুগু ছবির ইতিহাসে প্রথম!

‘ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়’—তেমনই কি কোনও সংকেত দিচ্ছে ‘পুষ্পা-২’! (pushpa 2 the rule)

কারণ সূত্র অনুযায়ী যা জানা গিয়েছে, তা অনভিপ্রেত। ‘পুষ্পা-২’-এর শুটিং এখনও শেষই হয়নি। প্রায় ৭ দিনের শুটিং এখনও বাকি রয়েছে। পরিচালক সুকুমার দ্রুত ছবির শুটিং শেষ করার লক্ষ্যে রয়েছেন। এর মধ্যে একটি বিশেষ গানের ২ দিনের শুটিং এবং ৫ দিনের ক্লাইম্যাক্স শুট ও রয়েছে। সুকুমার যখন ছবিটির সম্পাদনা নিয়ে ব্যস্ত, তখন গোটা ছবির তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছেন আল্লু অর্জুন। বর্তমানে, ‘পুষ্পা-২’-এর ক্লাইম্যাক্স শুটিং চলছে।

তবে এমন দুশ্চিন্তার মধ্যেও ইতিবাচক দিকও রয়েছে, ফিল্ম নির্মাতারা সময়মতো শেষ করতে এবং আগামী ৫ ডিসেম্বর‘পুষ্পা-২’ বড় পর্দায় মুক্তি দিতে বদ্ধ পরিকর৷ ফিল্মের যাবতীয় কাজের ইতি টানতে, সুকুমার এবং মিথ্রি মুভি মেকার্স (প্রযোজনা সংস্থা) একাধিক স্টেকহোল্ডারকে ‘পুষ্পা-২’ এর পোস্ট-প্রোডাকশনের দায়িত্ব বরাদ্দ করেছেন৷ শোনা যাচ্ছে, কমপক্ষে ৪টি বিভিন্ন টিম ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করছে, যেখানে এডিটিং এবং ভিএফএক্সের কাজও একাধিক কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়েছে।

আশা করা হচ্ছে, আগামী ২৮ নভেম্বরের মধ্যে ছবিটি সেন্সরশিপের জমা দেওয়া হবে।


```