Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

৫৮ বছরে পুত্র সন্তানের জন্ম দিলেন সিধু মুসে ওয়ালার মা, ছেলে কোলে ছবি দিলেন বলকৌর-চরণ সিং

বাবা-মায়ের কোলে ফিরল ছোট্ট সিধু। পুত্রসন্তানের জন্ম দিলেন সিধু মুসে ওয়ালার মা চরণ কউর।

৫৮ বছরে পুত্র সন্তানের জন্ম দিলেন সিধু মুসে ওয়ালার মা, ছেলে কোলে ছবি দিলেন বলকৌর-চরণ সিং

শেষ আপডেট: 17 March 2024 17:36

দ্য ওয়াল ব্যুরো: ক্ষতে যেন কিছুটা হলেও প্রলেপ পড়ল! বাবা-মায়ের কোলে ফিরল ছোট্ট সিধু। পুত্রসন্তানের জন্ম দিলেন সিধু মুসে ওয়ালার মা চরণ কউর। পঞ্জাবি তারকা র‌্যাপার বাড়িতে খুশির ঢেউ। 

২০২২ সালের ২৯ মে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল মুসে ওয়ালার। দু'বছর পর বাড়িতে এল নতুন সদস্য। বলিউড বলছে, ঘরের ছেলে ঘরে ফিরল! চিকিৎসা বিজ্ঞানের মতে, আইভিএফ পদ্ধতিতে ৫৮ বছরে পুত্রসন্তানের জন্ম দিলেন প্রয়াত জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুসে ওয়ালার মা চরণ কৌর। নবজাতককে কোলে নিয়ে ছবি দিয়েছেন বাবা বলকাউর সিং। 

সিধুর মায়ের বয়স ৫৮, বাবার বয়স ৬০। ছেলের শোক ভুলতে দ্বিতীয়বার সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুসে ওয়ালা দম্পতি। সকলের সঙ্গে খুশির খবর ভাগ করে নিয়েছেন বলকৌর সিং। ইনস্টাগ্রাম পোস্টে তাঁর লেখায় আবেগের ঝড় উঠেছে। জানিয়েছেন, সকলে সুস্থ আছেন।

রবিবার সকালে ছেলে কোলে সিধুর মা-বাবা ছবি দেন। তাঁদের সামনে কেক রাখা। একই সঙ্গে বলকৌরের বার্তা, “শুভদীপকে ভালবাসেন এমন লক্ষ লক্ষ অনুরাগীর আশীর্বাদ শুভর ছোট ভাইকে আমাদের কাছে পাঠিয়েছেন। মা এবং সন্তান সুস্থ রয়েছে। আপনাদের সকলের ভালবাসা, সমর্থন এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞ।” মৃত ছেলের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর ভাগ করে নিয়েছেন তাঁরা। এও জানান,অনুরাগীরা যেন কোনও গুঞ্জনে কান না দেন। আগামী দিনে যা ঘটবে সবটাই সিধুর মা-বাবা প্রকাশ্যে আনবেন।

২০২২ সালে মানসা থেকে কংগ্রেসের হয়ে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়েন সিধু। কিন্তু জিততে পারেননি। ওই বছরের ২৯ মে মানসা জেলার জাওহারকে গ্রামে আততায়ীদের গুলিতে খুন হন সিধু মুসেওয়ালা। সন্তানের মৃত্যুর খবর কোনও ভাবেই মেনে নিতে পারেননি বাবা-মা। শুভাকাঙ্খীরা বলছেন, অবশেষে মুখে হাসি ফুটল তাঁদের। 


```