Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাউড অফ ইউ বেবি! দীপিকাকে প্রকাশ্যেই বললেন রণবীর, প্রশংসার ঝড় ভক্তদের

দ্য ওয়াল ব্যুরো: বিবির পোস্টে মিয়াঁর কমেন্ট। তাতেই ঝড় উঠল ভক্তকূলে। তবে এই প্রথম বার নয়। সোশ্যাল মিডিয়ায় পরস্পরের পোস্টে প্রায়শই নজর কাড়া কমেন্ট করেন তাঁরা। চর্চার বিষয়ও হন হামেশাই। কিন্তু বিয়ের পরে এই প্রথম হল এমনটা। আসন্ন ছবি 'ছপক' নিয়ে

প্রাউড অফ ইউ বেবি! দীপিকাকে প্রকাশ্যেই বললেন রণবীর, প্রশংসার ঝড় ভক্তদের

শেষ আপডেট: 24 December 2018 17:50

দ্য ওয়াল ব্যুরো: বিবির পোস্টে মিয়াঁর কমেন্ট। তাতেই ঝড় উঠল ভক্তকূলে। তবে এই প্রথম বার নয়। সোশ্যাল মিডিয়ায় পরস্পরের পোস্টে প্রায়শই নজর কাড়া কমেন্ট করেন তাঁরা। চর্চার বিষয়ও হন হামেশাই। কিন্তু বিয়ের পরে এই প্রথম হল এমনটা। আসন্ন ছবি 'ছপক' নিয়ে দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বাক্সে রণবীর লিখে এলেন, "প্রাউড অফ ইউ, বেবি।" সোমবার সকালে দীপিকা ইনস্টাগ্রামে লেখেন, "একটি ভয় এবং আনন্দের গল্প। অদম্য লড়াইয়ের গল্প।" ছপক সিনেমা নিয়ে এ কথা লেখার পরেই রণবীর কমেন্ট করেন, তিনি দীপিকার জন্য গর্বিত। সেই সঙ্গে হাততালি দেওয়ার কয়েকটি ইমোটিকনও জুড়ে দেন তিনি। আর তাই দেখেই গলেছে ভক্তদের হৃদয়। https://www.instagram.com/p/BrwN3qyAR-t/?utm_source=ig_web_copy_link এমনিতেই দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে উচ্ছ্বাসের শেষ ছিল না সাধারণ মানুষের। তবে বিয়ের আগেও তাঁদের প্রেম নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় উত্তেজিত হতে দেখা যেত অনেককে। এবার একে সদ্য বিয়ের আমেজ, তার উপরে সোশ্যাল মিডিয়ায় পরস্পরের প্রতি এই অনুরাগের প্রকাশ। তাই সেই পোস্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

```