Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিংসার আগুনে পুড়ল বাংলাদেশের ব্যান্ডের গায়ক রাহুল আনন্দের বাড়়ি, ভাঙা হল বহু বাদ্যযন্ত্র

হিংসার শিকার হলেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড জলের গানের গায়ক তথা বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ।

হিংসার আগুনে পুড়ল বাংলাদেশের ব্যান্ডের গায়ক রাহুল আনন্দের বাড়়ি, ভাঙা হল বহু বাদ্যযন্ত্র

রাহুল আনন্দ

শেষ আপডেট: 6 August 2024 19:18

দ্য ওয়াল ব্যুরো: কোটা সংস্কার আন্দোলনের জেরে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। সোমবার পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরও শান্তি ফেরেনি পড়শি দেশে। ঢাকা সহ সেদেশের বিভিন্ন জায়গায় চলছে ভাঙচুর, লাগানো হচ্ছে আগুন। এরই মধ্যে হিংসার শিকার হলেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড জলের গানের গায়ক তথা বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ। তাঁর বাড়িতেও হামলা চালায় বিক্ষোভকারীরা। ছোটবেলা থেকে এখন পর্যন্ত রাহুলের প্রায় তিন হাজার বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়েছে। 

জলের গানের ব্যান্ডের গায়ক রাহুল। তাঁর ধানমণ্ডি ৩২ নম্বরের ওই বাড়িটি শুধু বসত বাড়ি ছিল না, সেখানে তৈরি হয়েছে কত গান, কত সু্র, কত ভাবনা প্রসূত শত শত বাদ্যযন্ত্র। জলের গানের অফিশিয়াল স্টুডিও হিসেবেও ব্যবহৃত হতো বাড়িটি। ব্যান্ডের সকলের সংগীত চর্চা থেকে শুরু করে সমস্ত স্টুডিও ওয়ার্ক যেমন রেকর্ডিং, মিক্সিং, এডিটিং ওই বাড়িতেই হতো।  
https://www.facebook.com/reel/745668697584684

রাহুলের সেই বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কোনও ক্রমে বাড়ির সকল সদস্যদের নিয়ে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন রাহুল। বর্তমানে নিরাপদে আছেন তিনি। কিন্তু, রাহুল এবং দলের সমস্ত বাদ্যযন্ত্র ,গানের নথিপত্র এবং অফিসিয়াল নথিপত্র, পরিবারের আসবাবপত্র, আলনা আর যাবতীয় সমস্ত কিছু সব পুড়ে ছাই  হয়ে গেছে।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় রাহুল আনন্দের বাড়ির একাধিক ছবি ভিডিও সামনে এসেছে। সেখানে একটি ভিডিওতে দেখা যাচ্ছে দাউদাউ করে জ্বলছে রাহুল আনন্দের বাড়ি। আরেকটি পোস্টে গায়কের ছবি পোস্ট করে লেখা হয়, ‘রাহুল আনন্দ দার বাড়িতে হামলা হয়েছে এবং তার ছোটবেলা থেকে এখনও পর্যন্ত বানানো প্রায় তিন হাজার বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়েছে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।' 

রাহুলের বাড়ির উপর হামলা মেনে নিতে পারেননি দলের সদস্যরা। ব্যান্ডের একটি গানের ভিডিওর সঙ্গে আবেগঘন পোস্ট শেয়ার করেন তাঁরা। লিখেছেন, "এতদিন ধরে তিলতিল করে গড়ে তোলা স্বপ্ন সংসারের সবকিছু দাউদাউ করে জ্বলেছে চোখের সামনে। কিছু মানুষের ক্রোধ এবং প্রতিহিংসার আগুনে! কেন আমরা ভালবাসা আর প্রেম দিয়ে সবকিছু জয় করে নিতে পারি না? যেই স্বাধীনতার স্বপ্ন দেখি, সেই স্বাধীনতার রক্ষায় যদি একইভাবে এগিয়ে আসতে ব্যর্থ হই, তাহলে চরম নিরাশা, অপমান ও লজ্জায় নিজেদের গানই গেয়ে উঠি এক ভগ্ন হৃদয়ে-  "কোন্ ছোবলে স্বপ্ন আমার হলো সাদা কালো? মার বসত অন্ধকারে; তোরা থাকিস ভালো!"


```