Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'য় নতুন মোড়কে 'চোখ তুলে দেখো না কে এসেছে', ফিরছে সেই নস্ট্যালজিয়া

দ্য ওয়াল ব্যুরো: ২০০০ সালে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণার সুপারডুপার হিট ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'। সেই ছবির গান 'চোখ তুলে দেখো না কে এসেছে' (Chokh Tule Dekho na Ke Eseche) এখনও মানুষের মুখে মুখে ফেরে। এবার যা ফিরছে একেবারে নতুন মোড

'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'য় নতুন মোড়কে 'চোখ তুলে দেখো না কে এসেছে', ফিরছে সেই নস্ট্যালজিয়া

শেষ আপডেট: 12 October 2022 12:00

দ্য ওয়াল ব্যুরো: ২০০০ সালে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণার সুপারডুপার হিট ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'। সেই ছবির গান 'চোখ তুলে দেখো না কে এসেছে' (Chokh Tule Dekho na Ke Eseche) এখনও মানুষের মুখে মুখে ফেরে। এবার যা ফিরছে একেবারে নতুন মোড়কে।

এই বছর ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে'র দিন একটি পোস্ট ভাইরাল হয়েছিল। খুব শিগগিরই নাকি বিয়ে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্ত, এমন খবরে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। সেই পোস্ট করেছিলেন খোদ নায়ক-নায়িকা। তবে অনেকেই তখন আন্দাজ করে নিয়েছিলেন যে এটি একটি ছবির প্রচার মাত্র। যার সঙ্গে যুক্ত রয়েছেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা।

বেশ কয়েক মাস আগে 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' (Prosenjit Weds Rituparna) ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর বিষয়টি আরও পরিষ্কার হয়। তবে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে এই জনপ্রিয় জুটি জানিয়ে দেন যে বিয়েটা তাঁরা করছেন না। এরপরই দর্শকদের কৌতূহল আরও বেড়ে যায়। দর্শকদের মধ্যে প্রশ্ন ওঠে, তবে বিয়েটা কাদের? কে সেই পাত্র-পাত্রী?

অবশেষে সেই রহস্যের জাল ফাঁস হয়। জানা যায় পাত্র-পাত্রীর নাম। তাঁরা হলেন ঋষভ এবং ঈপ্সিতা। এই ছবিতে তাঁরা প্রথমবার জুটি বেঁধেছেন। আগামী ২৫ নভেম্বর হবে সেই বিয়ে। খুব শিগগির আসছে ছবির টাইটেল ট্র্যাক (title track)। আর মঙ্গলবার সামনে এল সেই গানের প্রথম ঝলক। আর সেখানেই দুর্দান্ত লুকে ধরা দিলেন টলিউডের বুম্বাদা।

https://youtu.be/yFcTiQ_iRWQ

শোনা যাচ্ছে, এই নতুন গানটির মাধ্যমে 'চোখ তুলে দেখো না কে এসেছে' গানটিকে একেবারে নতুন মোড়কে ফিরিয়ে আনা হচ্ছে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সম্রাট শর্মা। প্রযোজনায় রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সংস্থা 'এনআইডিয়াজ'। ছবিতে নায়ক-নায়িকার রোম্যান্স আছে, দুর্ধর্ষ ভিলেন আছে, নাচ-গানও আছে। অর্থাৎ, সবকিছু মিলিয়ে নয়ের দশকের নস্ট্যালজিয়ায় দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে এই ছবি।

বছর শেষে কলকাতায় চলচ্চিত্র উৎসবের আয়োজন, কবে থেকে বসবে সিনেমার আসর


```