Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরিচালকের চেয়ার ছাড়লেন সৃজিত! চন্দ্রাশিসের হাত ধরে প্রসেনজিৎ ফের ‘কাকাবাবু’

ফের কাকাবাবু হয়ে ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ‘কাকবাবু’ একই থাকলেও পরিচালকের চেয়ারে আর বসবেন না সৃজিৎ মুখোপাধ্যায়।

পরিচালকের চেয়ার ছাড়লেন সৃজিত! চন্দ্রাশিসের হাত ধরে প্রসেনজিৎ ফের ‘কাকাবাবু’

সৃজিত-চন্দ্রাশিস-প্রসেনজিৎ

শেষ আপডেট: 21 February 2025 15:56

দ্য ওয়াল ব্যুরো: ফের কাকাবাবু হয়ে ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। (Prosenjit Chatterjee)‘কাকবাবু’ একই থাকলেও পরিচালকের চেয়ারে আর বসবেন না সৃজিৎ মুখোপাধ্যায়। আসনে বসলেন চন্দ্রাশিস রায়। প্রযোজনার দায়িত্ব যৌথভাবে এসভিএফ এবং এমআইডিয়াজ ক্রিয়েশনস। যে গল্পে কাকাবাবু ফ্রাঞ্চাইজির চতুর্থ ছবি পর্দায় আসতে  চলেছে, তা 'বিজয়নগরের হীরে'। আজ অর্থাৎ ২১ ফেব্রুয়ারি ছিল ছবির মহরত।

এসভিএফ অফিসে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), চন্দ্রাশিস রায়, সত্যম ভট্টাচার্য, শ্রেয়া ভট্টাচার্য, ব্রত বন্দ্যোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, শ্রীকান্ত মোহতা প্রমুখ। পুজোপাঠের মধ্যে ছবির মহরতে সামিল হলেন প্রত্যেকে।

 ‘বিজয়নগরের হিরে’ সিনেদল

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘বিজয়নগরের হিরে’ অবলম্বনে এই ছবি তৈরি হচ্ছে। এবারের অভিযানে সন্তু-কাকাবাবুর গন্তব্য দক্ষিণ ভারতের হামপি। দিল্লিতে তখন পাগলা রাজা মহম্মদ বিন তুঘলকের আমল। হরিহর আর বুক নামে দু’ভাইয়ের হাতে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা। প্রতিবেশী-রাজ্য বাহমনির সঙ্গে বিজয়নগরের লেগে থাকত যুদ্ধ। সেই বিজয়নগরের ইতিহাস নিয়ে এবারের কাকাবাবু গল্প। হামপির দিকে বেড়াতে বেরোয় কাকাবাবু এবং তার দলবল। সন্তু তো ছিলই। ছিল জোজো। আরও দু-জন ছিলেন। রঞ্জন ঘােষাল ও তাঁর স্ত্রী রিস্কু। কাকাবাবুর বিশেষ পরিচিত। এমনিতে দারুণ হুল্লোড়বাজ। কিন্তু বিপদের মুখােমুখি হতেই এক অন্য চেহারা। আর সন্তু-কাকাবাবু যেখানে, বিপদ সেখান থেকে কতক্ষণ দূরে থাকতে পারে? এমনই অসামান্য অ্যাডভেঞ্চার-কাহিনিই শুনিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর উপন্যাসে। সেই গল্পই এবার ভর করবে পর্দায়।

পুজোয় প্রসেনজিৎ

এর আগে সৃজিতের পরিচালনায় কাকাবাবু সিরিজের তিনটি ছবি মুক্তি পেয়েছে। ২০১৩ সালে 'মিশর রহস্য' এবং ২০১৭ সালে ইয়েতি অভিযান' তৈরি করেছিলেন পরিচালক। তার পাঁচ বছর পরে মুক্তি পায় 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। শুধু বাংলায় নয়, হিন্দিতেও মুক্তি পায় ছবি।

স্ক্রিপ্ট ও  ক্ল্যাপস্টিক

প্রসঙ্গত, ২০২৫ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের  (Prosenjit Chatterjee)একটি হিন্দি ছবি এবং একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে। ফিল্মমেকার পুলকিত দত্ত পরিচালিত এবং রাজকুমার রাও অভিনীত ‘মালিক’ ছবি এবং নীরজ পান্ডের সিরিজ ‘খাকি—দ্য বেঙ্গল চ্যাপ্টার’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, ‘আমার এক রেলাবাজির চরিত্র রয়েছে, ছবিটি অগাস্টে রিলিজ করতে চলেছে।’


```