Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বলিউডে তুমুল ব্যস্ত প্রসেনজিৎ! মুম্বই গিয়ে দাদাকে ফোঁটা দিলেন পল্লবী

বি টাউনে বেশ আনন্দ করেই ভাইফোঁটা পালন করলেন প্রসেনজিৎ ও পল্লবী।

বলিউডে তুমুল ব্যস্ত প্রসেনজিৎ! মুম্বই গিয়ে দাদাকে ফোঁটা দিলেন পল্লবী

শেষ আপডেট: 14 November 2023 20:58

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরেই পড়ে গিয়েছে দ্বিতীয়া তিথি। বাড়িতে বাড়িতে শুরু হয়ে গিয়েছে ভাইফোঁটা উৎসব। দিদি-বোনদের হাত থেকে ফোঁটা নিচ্ছেন দাদা-ভাইরা। টলিউডের বুম্বাদাও এর ব্যতিক্রম নন। প্রতি বছরই বেশ বড় করে ভাইফোঁটা পালন করেন তিনিএবারও তার অন্যথা হল না।

শুধু নিজের বোন পল্লবীর হাত থেকে নয়, প্রতিবছর প্রসেনজিতের পাতানো দিদি এবং বোনরাও ফোঁটা দেন। কিন্তু এবছর সেরকম কিছুই হবে না। কারণ, এবার মুম্বইয়ে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়বহু বছর পর ফের তিনি সিনেমা পরিচালনা করতে চলেছেন। সেই নিয়েই তুমুল ব্যস্ত রয়েছেন অভিনেতা।

কিন্তু ভাইফোঁটার দিন দাদাকে ফোঁটা দেবেন না! এও আবার হয় নাকি? তাই অভিনেতার বোন পল্লবী মঙ্গলবার সকালেই পৌঁছে গিয়েছেন মায়ানগরীতে। সেখানেই বুম্বাদাকে ফোঁটা দিয়েছেন তিনিশুধু ফোঁটা নয়, প্রসেনজিতের প্রিয় নানারকম পদও রান্না করেছেন বোন। তারপর দাদাকে পাত পেড়ে খাইয়েছেন।

ছবিতে দেখা যাচ্ছে, দাদা প্রসেনজিতের কপালে চন্দনের ফোঁটা দিচ্ছেন পল্লবী। সেখানে প্রসেনজিৎ রেছেন সাদা পাজামা-পঞ্জাবী। অন্যদিকে বোন পল্লবীর পরনে লাল শাড়ি। সবমিলিয়ে বি টাউনে বেশ আনন্দ করেই ভাইফোঁটা পালন করলেন ভাইবোন মিলে।

উল্লেখ্য, প্রসেনজিৎ এইমুহূর্তে তাঁর পরবর্তী হিন্দি প্রোজেক্ট ‘নটী বিনোদিনী’ নিয়ে ব্যস্ত রয়েছেন। সেই কারণেই মুম্বইয়ে থাকতে হচ্ছে অভিনেতাকে। শোনা যাচ্ছে, কঙ্গনা রানাউত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে পারেন। প্রসেনজিতের পরিচালনায় কঙ্গনার কাজ অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরাও।  

এতবছরের কেরিয়ারে মূলত বাংলা ছবির কাছেই মনপ্রাণ সঁপে দিয়েছিলেন প্রসেনজিৎ। তবে এখন বলিউডে পরপর বেশ কিছু কাজ করছেন। ২০২৩ সালেই তাঁর দু’টি হিন্দি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। ‘জুবিলি’ এবং ‘স্কুপ’। ধীরে ধীরে তিনি যে বি টাউনেও নিজের জায়গা তৈরি করছেন, তা জলের মতো পরিষ্কার।


```