
শেষ আপডেট: 3 April 2023 09:25
দ্য ওয়াল ব্যুরো: প্রথম বার সপরিবারে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka)। একেই পরিনীতির প্রেমের গুঞ্জনের মধ্যে প্রিয়াঙ্কাদের ভারত সফর, নেটিজেনরা ভেবেছিলেন পরিণীতি বিয়ের সানাই তাহলে বেজেই গেল। তবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা না গেলেও নীতা মুকেশ অম্বানি কালচালার সেন্টারের উদ্বোধনে দেখা গেছে প্রিয়াঙ্কা নিককে (Nick)। এবার অভিনেত্রীর ইনস্টাপোস্টে দেখা গেল অন্য দৃশ্য। ভিড় এড়িয়ে অটোয় (auto) করে মুম্বইয়ের সড়কে ঘুরছেন এই তারকা দম্পতি।
দু’জনের পরনেই তখনও নীতা মুকেশ অম্বানি কালচারাল ইভেন্টের পোশাক। তবে তারকা খচিত অনুষ্ঠানের পর অটোয় করে ডেটে (date) যেতে দেখা গেল দেশি গার্লকে। ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখা, 'ডেট নাইট অ্যান্ড অটো।' অটোর সামনে পোজও দিয়েছেন তারা। সেই ফটো দেখেছেন প্রায় ১৮ লক্ষ মানুষ। প্রিয়াঙ্কা-নিকের রসায়ন দেখে মুগ্ধ নেটিজেনরা।
পাশাপাশি তাঁর ড্রেস নিয়েও লিখেছেন পোস্টে। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনের দ্বিতীয় দিনে অমিত আগরওয়ালের ডিজাইন করা পোশাক পরেছিলেন প্রিয়াঙ্কা। যাতে ব্যবহার করা হয়েছে ৬৫ বছরের পুরনো ভিনটেজ বেনারসি পাটোলা শাড়ি। রুপোর সুতো এবং খাদি সিল্কের উপর একটি সোনার ইলেক্ট্রোপ্লেটিং ব্যবহার করে শাড়িটি ডিজাইন করেছেন অমিত। ঐতিহ্যের এই মেলবন্ধনের পোশাক প্রিয়াঙ্কার মনে ধরেছে তা বলাই বাহুল্য।
এরই সঙ্গে আরও একটি বিষয় চর্চায় রয়েছে। বি টাউনে খবর, শীঘ্রই নাকি পরিণীতি চোপড়ার বিয়ে আপ সাংসদ রাঘব চড়ার সঙ্গে। সেই উপলক্ষেই কি ভারতে পা রাখলেন প্রিয়াঙ্কা? গুঞ্জন কাটিয়ে বাকি কথা সময়ই বলবে।
পায়ের উপর পা তুলে ক্রস করে বসতে ভালবাসেন? নিজেই নিজের বিপদ ডাকছেন