Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

৪১-এ পা প্রিয়াঙ্কা চোপড়ার, শুভেচ্ছা জানালেন মা, বোন থেকে অনুষ্কা, করিনারা

দ্য ওয়াল ব্যুরো: তিনি কখনও মেরি কম আবার কখনও কাশীবাই। 'কোয়ান্টিকো' থেকে 'সিটাডেল' তাঁর অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি। তিনি প্রিয়াঙ্কা চোপড়া, মঙ্গলবার পূর্ণ করলেন ৪১ বছর (priyanka chopra turned 41)। অভিনেত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরালেন বলি

৪১-এ পা প্রিয়াঙ্কা চোপড়ার, শুভেচ্ছা জানালেন মা, বোন থেকে অনুষ্কা, করিনারা

শেষ আপডেট: 18 July 2023 10:52

দ্য ওয়াল ব্যুরো: তিনি কখনও মেরি কম আবার কখনও কাশীবাই। 'কোয়ান্টিকো' থেকে 'সিটাডেল' তাঁর অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি। তিনি প্রিয়াঙ্কা চোপড়া, মঙ্গলবার পূর্ণ করলেন ৪১ বছর (priyanka chopra turned 41)। অভিনেত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরালেন বলিউডের সতীর্থ থেকে শুরু করে তাঁর মা মধু চোপড়া, বোন পরিণীতি সহ আরও অনেকে।

Everything to Know About Priyanka Chopra's Life and Career
প্রিয়াঙ্কাকে এদিন শুভেচ্ছা জানিয়েছেন করিনা কাপুর থেকে অনুষ্কা শর্মা (priyanka chopra turned 41)।

ইনস্টাগ্রাম স্টোরিতে করিনা তাঁর এবং প্রিয়াঙ্কার একটি সাদা কালো ছবি পোস্ট করে লিখেছেন 'শুভ জন্মদিন প্রিয়াঙ্কা, অভিনয় দিয়ে এই ভাবেই বিশ্বকে শাসন করতে থাকো।' প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা শর্মাও। করিনার মতোই বিরাট ঘরণীও ইনস্টাগ্রাম স্টোরিতে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বলিউড সতীর্থকে।

Priyanka Chopra Champions Summer Sequins | British Vogue

শুভেচ্ছা জানানোর তালিকায় সতীর্থদের পাশাপাশি রয়েছেন প্রিয়াঙ্কার আপনজনরাও। অভিনেত্রীর মা মধু চোপড়া এদিন মা-মেয়ের নানা মুহূর্তের অনেকগুলি ছবি রিলস ভিডিও বানিয়ে আপলোড করেন ইনস্টাগ্রামে। পাশাপাশি, অভিনেত্রী পরিণীতি চোপড়াও তাঁর 'মিমি দিদি'কে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।

Priyanka Chopra has accessories that give a masterclass on how to  experiment with your jewellery | Vogue India

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা এই মুহূর্তে হলিউডে সাগ-আফট্রার ডাকে অভিনেতাদের আন্দোলনে যোগ দিয়েছেন। ফলে আপাতত তাঁর আগামী ছবি 'হেডস অফ স্টেট'-এর শ্যুটিং স্থগিত রয়েছে। 'দেশি-গার্ল'এর এই পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছেন বলিউড এবং হলিউডের অনেকে।

‘সাগ-আফট্রার সঙ্গে আছি’, হলিউডের আন্দোলনে এবার শামিল প্রিয়াঙ্কা চোপড়া


```