Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'স্টে পজিটিভ, টেস্ট নেগেটিভ!' নিউনর্মাল দুনিয়ায় কীভাবে শ্যুট করছেন অভিনেতারা, জানালেন প্রিয়াঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: একটা ভাইরাস সারা বিশ্বটাকেই যেন বদলে দিল। মুখ থুবড়ে পড়েছেন গোটা বিশ্বের মানুষজন। কাজ হারিয়েছেন বহু মানুষ। প্রিয়জনদের হারিয়েছেন কত মানুষ। তবুও ফিনিক্স পাখির মতোই সবাই উঠে দাঁড়িয়েছে। লকডাউনে বহুদিন গৃহবন্দি থাকলেও, কা

'স্টে পজিটিভ, টেস্ট নেগেটিভ!' নিউনর্মাল দুনিয়ায় কীভাবে শ্যুট করছেন অভিনেতারা, জানালেন প্রিয়াঙ্কা

শেষ আপডেট: 21 December 2020 10:35

দ্য ওয়াল ব্যুরো: একটা ভাইরাস সারা বিশ্বটাকেই যেন বদলে দিল। মুখ থুবড়ে পড়েছেন গোটা বিশ্বের মানুষজন। কাজ হারিয়েছেন বহু মানুষ। প্রিয়জনদের হারিয়েছেন কত মানুষ। তবুও ফিনিক্স পাখির মতোই সবাই উঠে দাঁড়িয়েছে। লকডাউনে বহুদিন গৃহবন্দি থাকলেও, কাজের জগতে আস্তে আস্তে ফিরছেন প্রত্যেকে। এমনকি সাধারণ মানুষের বিনোদনের জন্যই, ভয় কাটিয়ে শ্যুটিংফ্লোরেও পৌঁছে যাচ্ছেন অভিনেতারা। তবে আগের মতো সহজ নয় সবকিছু। বদলে গেছে অনেকটাই। কীভাবে করোনা আবহে অভিনেতারা স্ট্রাগল করছেন, জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গতকাল প্রিয়াঙ্কা একটি সেলফি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তাতে দেখা যাচ্ছে মেকআপ করে, চুল সেট করেই ফেসশিল্ড পরে বসে আছেন তিনি। সেলফির ক্যাপশন পড়ে ধারণা বদলে গেছে অনেকের। কারণ সেখানেই তিনি লিখে জানিয়েছেন আগের মতো খোলামেলা থাকা যায় না শ্যুটিংসেটে। এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা,সেফ থাকাটাই কাজের একটা অংশ হয়ে গেছে। 'নেগেটিভ' এখন সবথেকে পজিটিভ খবর। এমনটাই ধারণা প্রত্যেকের। এমনকি প্রিয়াঙ্কারও। গতকাল তিনি লিখেছেন, "২০২০ তে শ্যুটিংসেটে আমরা যেমনভাবে থাকি। প্রতিদিন টেস্ট করতে হচ্ছে। সবসময় মুখে ফেসশিল্ড, হাতে স্যানিটাইজার। ফ্লোরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মেকআপ করেই আমাদের ফেসশিল্ড পরে থাকতে হচ্ছে। প্রতিনিয়ত নিজেকে পরিচ্ছন্ন রাখা, সেফ থাকাটা এখন কাজের একটা অংশ হয়ে গেছে। স্টে পজিটিভ। টেস্ট নেগেটিভ।" প্রিয়াঙ্কার পোস্টের নীচে অনেক নামকরা তারকারা মন্তব্য করেছেন। প্রত্যেকেই তাঁর সঙ্গে সহমত সেকথা জানিয়েছেন। কঠিন পরিস্থিতিতে মানুষের বিনোদনের জন্য তাঁরা এত পরিশ্রম করছেন দেখে অনেকেই আবার বাহবা জানিয়েছেন। আসলে প্রত্যেকেই এখন অপেক্ষা করছেন পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার জন্য।

```