
শেষ আপডেট: 11 February 2021 08:24
সেই বইয়েই এক জায়গায় প্রিয়াঙ্কা লিখেছেন শুরুর দিকের নানা অভিজ্ঞতার কথা। বলিউডে একপেশে আচরণ নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা জানিয়েছেন বলিউডে পা রাখার পর তাঁর কাছে বহু সিনেমার প্রস্তাব নিয়ে এসেছিলেন নামকরা পরিচালকরা। যেমন কাহিনি পছন্দ না হওয়ায় ছেড়ে দিয়েছিলেন, কোনওটায় আবার শুরু করেও মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন।
বাধ্য করা হয়নি। আসলে প্রিয়াঙ্কা আপোষ করতে চাননি। মূল্যবোধ বিসর্জন দিয়ে তিনি কাজ করতে চাননি। এক জায়গায় প্রিয়াঙ্কা জানান, "এক সিনেমার সিডাক্টিভ গানের শ্যুটিংয়ের আগে পরিচালক আমায় খোলামেলা পোশাক পরতে এবং অন্তর্বাস দেখানোর কথা বলেন। গানটি যেহেতু অনেক বড়, তাই প্রতিটা প্যারায় একটা একটা করে জামা খোলার দৃশ্য থাকবে বলে আমায় জানিয়েছিলেন। আমার সামনে দাঁড়িয়ে স্টাইলিস্টকে পরিচালক বলেন, আর যাই হোক প্যান্টিতো দেখাতেই হবে। নাহলে মানুষ সিনেমা দেখতে কেন আসবে!"
তার পরদিনই সেই সিনেমার শ্যুটিং সেটে আর যাননি প্রিয়াঙ্কা। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছিলেন এই সিনেমায় আর কাজ করবেন না। পরিচালকের এই ধরনের আচরণ, এমন সুরে কথা বলার ভঙ্গিমা তিনি মেনে নিতে পারেননি। শুধু তাই নয়। প্রিয়াঙ্কার উপর রাগে, ক্ষোভে সেই পরিচালক পৌঁছে গিয়েছিলেন অন্য সিনেমার শ্যুটিং সেটে! সেখানে গিয়েও নাকি তুমুল অশান্তি করেন সেই পরিচালক। কিন্তু সেই মুহূর্তে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিলেন সলমান খান। প্রিয়াঙ্কার কথায় সেই সময় সলমানই তাঁকে বাঁচিয়েছিলেন।