Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শাহরুখ বলিউডে 'কম্ফোর্টেবল', নাম না করে ঠুকলেন প্রিয়াঙ্কা, বললেন...

দ্য ওয়াল ব্যুরো: বি-টাউনের 'দেশি গার্ল' হলিউডে পাড়ি দিয়েছেন বেশ কয়েক বছর আগেই। শিকড়ের টান না ভুললেও, বিদেশি ছবিতেই তাঁকে আজকাল বেশি দেখা যায়। প্রিয়াঙ্কার (Priyanka Chopra) আগামী সিরিজ 'সিটাডেল' মুক্তির অপেক্ষায়। রুশো ব্রাদার্সের পরিচালনায়

শাহরুখ বলিউডে 'কম্ফোর্টেবল', নাম না করে ঠুকলেন প্রিয়াঙ্কা, বললেন...

শেষ আপডেট: 15 March 2023 07:09

দ্য ওয়াল ব্যুরো: বি-টাউনের 'দেশি গার্ল' হলিউডে পাড়ি দিয়েছেন বেশ কয়েক বছর আগেই। শিকড়ের টান না ভুললেও, বিদেশি ছবিতেই তাঁকে আজকাল বেশি দেখা যায়। প্রিয়াঙ্কার (Priyanka Chopra) আগামী সিরিজ 'সিটাডেল' মুক্তির অপেক্ষায়। রুশো ব্রাদার্সের পরিচালনায় এই সিরিজের প্রচারেই ব্যস্ত অভিনেত্রী। প্রচারের সময় এক সাক্ষাৎকারে হলিউডে পা রাখার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

বলিউডের বাদশা শাহরুখ খানকে(Shahrukh Khan) একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন হলিউডে অভিনয় করেন না! শারুখের উত্তর ছিল, 'আমি কেন ওখানে যাব! আমি বলিউডে কাজ করতে 'কম্ফোর্টেবল'। শাহরুখের বক্তব্যকে কোট করেই প্রিয়াঙ্কা জানালেন (Reacts), ‘স্বাচ্ছন্দ্য আমার কাছে একঘেয়ে’। কিন্তু হঠাৎ 'সিটাডেলে'র প্রচারে শাহরুখের প্রসঙ্গ কেন!

আমেরিকার এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে হলিউডে যাওয়ার সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন করা হয় প্রিয়াঙ্কা চোপড়াকে। তাঁকে জিজ্ঞেস করা হয়, শাহরুখ খানের মত তাঁর সমসাময়িক অভিনেতাও এই পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাহলে কেন হলিউডে পা রাখার কথা ভেবেছিলেন প্রিয়াঙ্কা?

এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি তাঁর কাজ নিয়ে আত্মবিশ্বাসী। অডিশন দিয়ে কাজ পেতে চান দেশি গার্ল। এক দেশের সাফল্যকে ব্যাগে ভরে অন্য দেশে গিয়ে তার প্রদর্শন করতে চান না। আর শিল্পের কোনও সীমানা হয় না। তাই বলিউডেও যেমন কাজ করেন হলিউডেও কাজ করেন প্রিয়াঙ্কা।

প্রসঙ্গত, রুশো ব্রাদার্সের পরিচালনায় 'সিটাডেল' সিরিজে গুপ্তচরের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। প্রিয়াঙ্কার পাশাপাশি এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে রিচার্ড ম্যাডেনকে। সূত্রের খবর, ভারতীয় এক ছবিতেও খুব শীঘ্রই দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জারা’ ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে। তাঁর সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে। গার্লস রোড ট্রিপের গল্প বলবে এই সিনেমা।


```