Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দীপাবলিতে মার্কিন মুলুকে লক্ষ্মীপুজোয় প্রিয়ঙ্কা-নিক, ফ্যানরা ‘গর্বিত’, কেন?

দ্য ওয়াল ব্যুরো: হলুদ শাড়িতে প্রিয়ঙ্কা চোপড়া (priyanka chopra)। কুর্তা পাজামায় নিক জোনাস (nick jonas)। লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ভক্তিভরে লক্ষ্মীপুজো (lakshmi puja) করলেন এই আন্তর্জাতিক দম্পতি। উপলক্ষ্য দীপাবলি (diwali)। সেই ছবি শেয়ার

দীপাবলিতে মার্কিন মুলুকে লক্ষ্মীপুজোয় প্রিয়ঙ্কা-নিক, ফ্যানরা ‘গর্বিত’, কেন?

শেষ আপডেট: 5 November 2021 08:38

দ্য ওয়াল ব্যুরো: হলুদ শাড়িতে প্রিয়ঙ্কা চোপড়া (priyanka chopra)। কুর্তা পাজামায় নিক জোনাস (nick jonas)। লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ভক্তিভরে লক্ষ্মীপুজো (lakshmi puja) করলেন এই আন্তর্জাতিক দম্পতি। উপলক্ষ্য দীপাবলি (diwali)। সেই ছবি শেয়ার করেছেন বলিউড-হলিউড অভিনেত্রী। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন, ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেন সংস্থিতা। নমস্তস্যই নমস্তস্যই নমস্তস্যই নমো নমহ। দেবী মহালক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আমাদের গৃহে তাঁর প্রাচুর্য্য, ঐশ্বর্য্য প্রার্থনা করছি। হ্যাপি দেওয়ালি। পোস্ট দেখে উত্ফুল্ল প্রিয়ঙ্কা, নিকের ভক্তরা কমেন্টস সেকশন ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। কেউ  লেখেন, লাভ, লাভ, লাভ ইউ গাইস। খুশির দীপাবলি। ভালবাসা, আলোর আশীর্বাদ। ছবিগুলি খুব সুন্দর। আরেকজন লেখেন, আক্ষরিক অর্থেই কাঁদছি। এটা খুবই সুন্দর। এক ভক্ত লেখেন, আমাদের সংস্কৃতিকে দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য প্রিয়ঙ্কার জন্য গর্ব হয়। প্রাক-দীপাবলি উত্সবের পার্টির ছবিও পোস্ট করেছেন প্রিয়ঙ্কা। সম্প্রতি ভিক্টোরিয়া সিক্রেটের ভিএস ভয়েসেজ পডকাস্টে প্রিয়ঙ্কা  ভিনধর্মী নিককে বিয়ের প্রসঙ্গে জানান, তাঁর ও নিকের আধ্যাত্ম চেতনা একই। ‘বড় কিছু শুরু’র আগে নিক তাঁকে পুজো করতে বলেন বলে জানান প্রিয়ঙ্কা। লেখেন, আমি বাড়িতে সবসময় পূজা-আচ্চা-প্রার্থনা করি। নিক সাধারণতঃ বড় কিছু করার সময় পুজো-প্রার্থনা করতে বলে। কেননা আমার জীবনে শুভ কিছু ঘটার ক্ষেত্রে সবসময় ওভাবে শুরু করেছি আমি। ধন্যবাদজ্ঞাপক প্রার্থনা দিয়ে। আমি সেভাবেই বড় হয়েছি। নিকও একইভাবে বড় হয়েছে। পরিবারেও সেই রেওয়াজ চালু  করেছি আমরা। সম্প্রতি অ্যামাজন সিরিজের সিটাডেল-এর স্পেনে শ্যুটিং পর্ব গুটিয়ে লস অ্যাঞ্জেলেসে ফিরেছেন প্রিয়ঙ্কা।

```