Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তারকার মেলা প্রিয়াঙ্কা-নিকের পার্টিতে, দেখুন ছবি

দ্য ওয়াল ব্যুরো: এ বছর নিজের জন্মদিনেই নিক জোনাসের সঙ্গে নাকি গোপনে এনগেজমেন্টটা সেরে ফেলেছিলেন প্রিয়াঙ্কা। তবে প্রকাশ্যে আনেননি সে কথা। কিন্তু শনিবার সকালেই পরিষ্কার হয়ে গিয়েছিল সবটা। পাঞ্জাবি রীতি মেনে আয়োজন করা হয়েছিল নিক-প্রিয়াঙ্কার রোক

তারকার মেলা প্রিয়াঙ্কা-নিকের পার্টিতে, দেখুন ছবি

শেষ আপডেট: 19 August 2018 09:53

দ্য ওয়াল ব্যুরো: এ বছর নিজের জন্মদিনেই নিক জোনাসের সঙ্গে নাকি গোপনে এনগেজমেন্টটা সেরে ফেলেছিলেন প্রিয়াঙ্কা। তবে প্রকাশ্যে আনেননি সে কথা। কিন্তু শনিবার সকালেই পরিষ্কার হয়ে গিয়েছিল সবটা। পাঞ্জাবি রীতি মেনে আয়োজন করা হয়েছিল নিক-প্রিয়াঙ্কার রোকার। তারপর সন্ধেয় ছিল পার্টি। কে কে থাকবেন সেই পার্টিতে তা নিয়েও জল্পনা হয়েছিল বিস্তর। সোশ্যাল মিডিয়ায় পিগি চপসের ফ্যানরা তো রীতিমতো লিস্ট বানাতেও শুরু করেছিলেন পার্টি গেস্টদের। তবে শনিবার রাতেই সমাধান হলো রহস্যের। প্রকাশ্যে এল প্রিয়াঙ্কা-নিকের জমকালো পার্টির অন্দরমহলের ছবি। ভাই সিদ্ধার্থ চোপড়া এবং তুতো বোন পরিনীতি চোপড়া ছাড়াও এই পার্টিতে ছিলেন মুকেশ এবং নীতা আম্বানি। সঙ্গে ছিলেন তাঁদের মেয়ে ঈশা আম্বানিও। তবে গোটা পার্টিতে নিক-প্রিয়াঙ্কার পর সবচেয়ে বেশি নজর কেড়েছেন আলিয়া ভাট। কালো রঙয়ের ওয়েস্টার্ন আউটফিটে আলিয়াকে দেখে চোখ ফেরাতে পারেননি অনেকেই। এ ছাড়াও পার্টিতে ছিলেন পরিচালক বিশাল ভরদ্বাজ। সলমন খানের বোন অর্পিতা খান এবং অর্পিতার স্বামী আয়ুষ শর্মাও নিমন্ত্রিত ছিলেন এই পার্টিতে। দেখুন এই ঝা চকচকে পার্টির কিছু ঝলক  

```